অ‌বৈধভাবে বা‌লি উত্তোল‌নের দা‌য়ে ১৩৪‌ নৌকা জব্দ, আটক ৪

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পিএম

সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপ‌জেলায় প্রবা‌হিত ইজারা‌বিহীন ধোপাজান নদী‌তে অ‌বৈধভা‌বে বা‌লি উত্তোল‌নের দা‌য়ে ১৩৪টি বা‌লি বোঝাইকৃত নৌকাসহ ৮টি ড্রেজার মে‌শিন জব্দ ক‌রে‌ছে টাস্ক‌ফোর্স। এসময় ৪ জন‌কে আট‌ক ক‌রা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থে‌কে শুরু ক‌রে বি‌কেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা ক‌রে টাস্ক‌ফোর্স। জেলার বিশ্বম্ভরপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ম‌ফিজুর রহমান এর নেতৃ‌ত্বে অ‌ভিযা‌নে অংশগ্রহণ ক‌রেন বি‌জি‌বি,পু‌লিশ, নৌ পুলিশ ও আনসার ব‌্যাটা‌লিয়ন।

বিশ্বম্ভরপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ম‌ফিজুর রহমান ব‌লেন, ‘আমরা এখন থে‌কে নিয়‌মিতভা‌বে এমন অ‌ভিযান পরিচালনা কর‌বো।’

জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে নদীর প্রবেশমুখে প্রশাসনের দেওয়া বাঁশের আড় উপরে ফেলে বালু-পাথর আনা নেওয়া করছে বালুখেকোরা। সুনামগঞ্জের বড় বালু-পাথর মহাল ধোপাজান বা‌লি মহালে  অবৈধভাবে দিনে কমপক্ষে পাঁচ থেকে ছয়শ বারকী নৌকা-বাল্কহেড বালু-পাথর উত্তোলন করে বহাল তবিয়তে বের হয়। এছ‌াড়াও নদীর তীর কে‌টে চলছে শত শত বোমা মেশিন। 

সম্প্রতি ধোপাজান নদী‌তে বালু লুটপাট এবং চাঁদাবাজি বেড়েছে। ডলুরা জিরো পয়েন্ট থেকে ডলুরা মসজিদের ঘাট পর্যন্ত এলাকায় দিনে-রাতে চলছে বালু লুটপাট। নদীর কাইয়ারগাঁও এলাকায় রাতে ড্রেজার মেশিনে নদীর বুক খনন চলছে। তাতে পরিবেশেরও ক্ষতি হচ্ছে।  এসব ড্রেজার মেশিন এবং বালু উত্তোলনকারীদের কাছ থেকে উত্তোলনের সময় থেকে সুরমা নদীর আব্দুজ জহুর সেতু এলাকায় পৌঁছানো পর্যন্ত কমপক্ষে পাঁচ স্থানে চাঁদাবাজি হয়।

এদিকে টাস্ক‌ফোর্স অ‌ভিযা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন সুনামগঞ্জ ২৮ বি‌জি‌বি সহকারী প‌রিচালক মো. র‌ফিকুল ইসলাম,নৌ পু‌লিশ ফা‌ড়ি ইনচার্জ মো. জাহাঙ্গীর হো‌সেন খান।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর