সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৯

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম

সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আজ মঙ্গলবার সন্ধ্যায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের সুনামগঞ্জ সদর ও দিরাই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানায়, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সাথে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। একে অপরের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা মোকাদ্দমা। আজ মঙ্গলবার সকালে আনু চৌধুরীর দায়ের করা একটি মামলায় তদন্তে যায় দিরাই থানা পুলিশ। মামলা তদন্ত শেষ করে পুলিশ গ্রাম থেকে ফেরার পর উভয় পক্ষের লোকজন অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রশান্ত সাগর দাস বলেন, ‘আহতদের শরীরে ছররাগুলি রয়েছে বলে দেখা যাচ্ছে, যা মেডিকেল রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।’

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি শুনেছি ৭/৮ জন গুলিবিদ্ধ হয়েছে, আস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে গ্রামে অভিযান চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল...
পরিবারের অভিযোগ, পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি তার ভুল ও অন্যায় হয়েছে বলে স্বীকার করে বিষয়টি সামাজিকভাবে সমাধানের অনুরোধ করেন। পরবর্তীতে ভুক্তভোগী জানান, এর আগেও বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জুস...
তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে সুনামগঞ্জের জাউয়াবাজারে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। সোমবার সন্ধ্যার পর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান...
গত ৯ জুলাই রাতে মাদারীপুর সদর থানার বারান্দার গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার থানার ভেতর আসামির টিকটক ভিডিও করার ঘটনায় পুলিশের দায়িত্বশীলতা নিয়ে দেশজুড়ে...
স্টিয়ারিং গিয়ারের ত্রুটি গোপন করায় এমভি সিএনসি ইউরেনাস জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে এক কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার...
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। আহত ৪৮০ জনের বেশি।ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা থাকায় বাড়তে পারে হতাহত। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা...
সরকারি খাতের পাশাপাশি জ্বালানি তেল বিপণন কার্যক্রম বেসরকারি খাতে উন্মুক্ত করার কথা ভাবছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রায় দুই দশকের মধ্যে এসএসসিতে সবচেয়ে খারাপ রেজাল্টের জন্য শিক্ষার্থীদের পড়াশোনার অভ্যাস কমে যাওয়াকে দায় দিচ্ছেন শিক্ষা গবেষকেরা। একই সঙ্গে, পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দায়িত্বপ্রাপ্তদের আরো সজাগ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর