মামলা ‘বাণিজ্য’: বাদীও জানেন না অনেক আসামির নাম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম

জুলাই অভ্যুত্থানের পর হত্যা মামলায় পূর্ব শত্রুতার জেরে আসামি করা হয়েছে অনেককে। বাদী চেনেন না, এমন ব্যক্তিকেও নাম উল্লেখ করে আসামির তালিকায় রাখা হয়েছে। সিলেটে শতাধিক হত্যা মামলায় ভুয়া নাম দিয়ে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে। আইনজীবীরা বলছেন, এতে তদন্তকারী কর্মকর্তারা যেমন বিপাকে পড়ছেন, তেমনি প্রকৃত অপরাধীরাও পার পেয়ে যাচ্ছেন।

ছাত্র-জনতার আন্দোলনে ১৯ জুলাই ঢাকার গুলশানে নিহত হন ওয়াসিম আহমেদ। হত্যার ঘটনায় গুলশান থানায় শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন তার বাবা খনর মিয়া। আসামির তালিকায় আছেন জৈন্তাপুরের মাসুক উদ্দিনসহ তাঁর পরিবারের ১২ সদস্য। তবে কী কারণে এ মামলায় তাঁরা আসামি, কোনো ধারণা নেই পরিবারের। 

এদিকে, মামলার বাদী খনর মিয়া বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ছাড়া আর কাউকেই তিনি আসামি করেননি। আসামির সংখ্যা কীভাবে ৫০ জন হলো, জানেন না তিনি।

সিলেটের একটি হত্যাচেষ্টা মামলার আসামি কানাইঘাটের মাদ্রাসাশিক্ষক আব্দুল কাদির। তবে বাদীর সঙ্গে যোগাযোগের পর ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছেন কাদির।

পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরে এসব মামলায় আসামি করার বেশ কয়েকটি অভিযোগ মিলেছে। সব তথ্য যাচাই বাছাই করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার কাজ চলছে। সিলেটের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ ধরনের মামলায় নাম ঢুকিয়ে দিচ্ছে। এ ধরনের ঘটনা আমাদের নজরেও আসছে। সে কারণেই তো নজরদারি বাড়ানো হচ্ছে।’ 

তদন্তের মাধ্যমে নিরপরাধ মানুষদের চার্জশিট থেকে বাদ দেওয়া ও মামলা বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি আইনজীবীদের। সিলেট জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এমাদউল্লাহ শাহীন বলেন, ‘কোনো অভিযোগ করা হলে, সেটি কতটুকু প্রাথমিক সত্যতা ধারণ করে বা বহন করে? যদি দেখা যায়, প্রাথমিকভাবেই সত্যতা নেই, তাহলে তদন্তের সময়ই তাদের নাম আউট হয়ে যাবে।’

জুলাই অভ্যুত্থানের পর হত্যাসহ বিভিন্ন অভিযোগে সিলেট বিভাগে ১৮০টি মামলা হয়েছে। এর মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় মামলার সংখ্যা ৮০টির বেশি।

হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে মোট গ্রেপ্তার ৪০ জনকে গ্রেপ্তার করা হলো।
রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর