সিলেটে পর্যটনকেন্দ্র থেকে পর্যটকদের বের করে দেওয়ার অভিযোগ

আপডেট : ১০ জুন ২০২৫, ০৫:৪১ পিএম

সিলেটে একটি পর্যটনকেন্দ্রে ভ্রমণে আসা পর্যটকদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের বিরুদ্ধে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হবে।

গত রোববার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চরারবাজার এলাকার উৎমাছড়া পর্যটনকেন্দ্রে এ ঘটনা ঘটে। রোববার ঘটনাটি ঘটলেও গতকাল সোমবার থেকে পর্যটকদের বাধা দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ঈদের দ্বিতীয় দিন ঈদ আনন্দ উদযাপনে সিলেটের স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকার পর্যটকেরা ভ্রমণে এসে আনন্দ করছিলেন উৎমাছড়া পর্যটনকেন্দ্রে। এ সময় স্থানীয় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা এসে তাদের বাধা দেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া  ভিডিওতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা বলতে শোনা যায়, ‘এই এলাকার আলেম-ওলামা ও স্থানীয়রা সিদ্ধান্ত নিয়েছে উৎমাছড়াকে পর্যটনকেন্দ্র করা যাবে না। তাই আপনারা যারা এখানে এসেছেন দয়া করে এখান থেকে চলে যান। আপনারা এখানে থেকে এখানের পরিবেশ নষ্ট করবেন না। আপনাদের মতো অনেকেই এখানে এসে মদ্যপান করে অশ্লীল কার্যকলাপ করে, যার ফলে আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এই এলাকার পরিবেশ ঠিক রাখার জন্য আমরা এখানে পর্যটকদের আসতে নিরুৎসাহিত করছি আজকের পর আপনারা এখানে আর কোনোদিন আসবেন না।’

 স্থানীয় মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পর্যটকদের সঙ্গে কথা বলেন। ছবি: ভিডিও থেকে নেওয়াভিডিওতে যুব জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি রুহুল আমিন সিরাজীকে বলতে শোনা যায়, ‘আপনাদেরকে আমরা সম্মানের সাথে অনুরোধ করে বলছি, আগামীতে কোনোদিন আপনার এখানে আসবেন না এবং আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে জানিয়ে দিবেন উৎমাছড়াকে পর্যটন কেন্দ্র হিসেবে বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।’

এ বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন সিরাজী বলেন, ‘পর্যটনের নামে কিছু মানুষ এখানে এসে মদ্যপানসহ অশ্লীল কার্যক্রম করে, যার ফলে আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।’

রুহুল আমিন সিরাজী আরও বলেন, ‘যুব সমাজ এসব কার্যক্রম দেখে বিপদমুখী হচ্ছে। এসব বিষয় বিবেচনা করে স্থানীয় আলেম-ওলামা মুরুব্বি ও যুবকদের নিয়ে ঈদের আগের দিন বসে মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, এই পর্যটন স্পটটিকে বন্ধ করে দেওয়া হবে। এই কারণেই আমরা রোববার বিকেলে পর্যটকদেরকে সম্মানের সাথে বুঝিয়ে বলেছি উৎমছড়ায় আর না আসতে।’

এ নিয়ে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আজিজুন্নাহার বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনায় পর্যটকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ঘটনায় জড়িতদের সঙ্গে কথা হয়েছে। তারা এ ঘটনায় অনুতপ্ত। বিকেলে স্থানীয়দের সঙ্গে বসে বিষয়টি খতিয়ে দেখা হবে, পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লাইন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর