মৌলভীবাজার সীমান্তে ১২ রোহিঙ্গাসহ ১৬ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৫:২১ পিএম

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও সীমান্ত পেরিয়ে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের ঠেলে পাঠিয়েছে। আজ সোমবার ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইন চা বাগানের সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে প্রবেশ করানো হয়। এর মধ্য ১২ জন রোহিঙ্গা ছিল। 

বিজিবি ৫২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানান, আজ সকাল ৮টার দিকে সীমান্ত এলাকার কুমারশাইন চা বাগানে থেকে বিজিবি টহল দল ১৬ জনকে আটক করে। আটকদের মধ্যে ১২ জন রোহিঙ্গা ও ৪ জন বাংলাদেশি রয়েছেন। রোহিঙ্গা নাগরিকদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। আটক বাংলাদেশিদের মধ্যে ২ জন নারী ২ জন পুরুষ রয়েছেন। 

তিনি আরও জানান, প্রাথমিক তথ্য ও আইনি প্রক্রিয়া শেষ করে তাদেরকে বড়লেখা থানায় হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হবে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। এরপর বিএসএফ সদস্যরা কুমারশাইন সীমান্তে এনে তাদের জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুর রহমান বলেন, ‘আমরা শুনেছি বিজিবি বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক আটক করেছে। থানায় হস্তান্তর করলে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এ ধরনের ঘটনা সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। উত্তর শাহবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান বলেন, ‘বড়লেখার শাহবাজপুর এলাকা ভারত থেকে অবৈধ নাগরিক ঠেলে পাঠানোর জন্য হটস্পট হয়ে গেছে। রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেলে পাঠানো বন্ধ করতে হবে।’ 

এ নিয়ে মৌলভীবাজার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ঠেলে পাঠানো ৩৬৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে রোহিঙ্গা নারী ও পুরুষ রয়েছেন।

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির হয়েছে। এ সময় আহত অবস্থায় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে বড়লেখার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা...
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাটিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের আকাশী টিলা এলাকা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতের দিকে ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল এবং হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর