ছিনতাই করতে গিয়ে ব্যবসায়ী খুন: মৌলভীবাজারে যুবক গ্রেপ্তার 

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৩:৫৪ পিএম

মৌলভীবাজার শহরে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি জুহেল মিয়া ওরফে আলিফকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

গত ৭ আগস্ট সন্ধ্যায় পৌর শহরের শমসেরনগর রোডে সিএনজি স্ট্যান্ডসংলগ্ন নিজ দোকান ‘এফ রহমান ট্রেডিং’-এ ধারাল অস্ত্রের আঘাতে নিহত হন দোকান মালিক শাহ ফয়জুর রহমান রুবেল (৫৫)। হত্যাকাণ্ডের পর দোকানের ক্যাশ থেকে নগদ ১১০০ টাকা নিয়ে পালিয়ে যায় আসামি জুহেল মিয়া। সে যাত্রী সেজে একটি রিকশায় উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

নিহত রুবেল মৌলভীবাজার শহরের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে পরিচিত ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পরপরই জেলা পুলিশের একাধিক টিম গঠন করে তদন্ত কার্যক্রম শুরু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করে আসামিকে শনাক্ত করে।

তিনি জানান, হত্যার দিন জুহেল পালানোর সময় একটি রিকশায় ওঠে। প্রথমে সেই রিকশাচালককে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে জুহেলের ছবি সংগ্রহ করে পুলিশ। কয়েক দিনের অনুসন্ধানের পর অবশেষে শ্রীমঙ্গলে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুহেল স্বীকার করেছে, আর্থিক সংকট মেটাতে ছিনতাইয়ের উদ্দেশ্যে সে মৌলভীবাজার শহরে আসে। প্রথম দিন (৬ আগস্ট) সুযোগ না পেয়ে ফিরে গেলেও ৭ আগস্ট আবার শহরে এসে এফ রহমান ট্রেডিংয়ে দোকান মালিক রুবেলকে একা পেয়ে ছিনতাইয়ের উদ্দেশ্য ধারাল অস্ত্র দিয়ে হত্যা করে। 

পুলিশ জানায়, জুহেল পূর্বে একটি মিষ্টির দোকানে কাজ করলেও বর্তমানে বেকার ও হতাশাগ্রস্ত ছিল। তার বাবা দিনমজুর হিসেবে কাজ করেন। পরিবারের আর্থিক সংকটের কারণেই সে অপরাধের পথে পা বাড়ায়।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর