৪ আসনে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা, হবিগঞ্জে ভোটারদের মন জয়ে দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা

হবিগঞ্জের চারটি আসনে ভোটের মাঠ জমে উঠেছে। বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দ্বারে দ্বারে প্রচার চালাচ্ছেন। হবিগঞ্জ-২ ও ৩ আসনে বিএনপি এগিয়ে, ১ ও ৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াই।

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম

হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে জমে উঠেছে ভোটের মাঠ। চার আসনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হচ্ছে বিএনপি প্রার্থীদের সাথে জামায়াত, খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীদের। দুটি আসনে বিএনপি প্রার্থীদের অবস্থান বেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও বাকি দুই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের চারটি আসনে বইছে নির্বাচনী হাওয়া। প্রতীক বরাদ্দের পর থেকে শহর থেকে গ্রাম সবখানেই চলছে প্রচার। ভোটারদের মন জয়ে দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। 

ভোটারেরা বলছেন, নারী ও বেকার তরুণদের পাশে থাকবে, এমন যোগ্য ও সৎ প্রার্থীকেই তাঁরা ভোট দিতে চান। 

আবার অনেকে বলছেন, মার্কা নয় ব্যক্তি, যোগ্যতা ও গ্রহণযোগ্যতা দেখেই ভোট দেবেন তারা।

হবিগঞ্জ-২ ও ৩ আসনে বিএনপি প্রার্থীরা বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ২ আসনে কেন্দ্রীয় নেতা ডা. আবু মনসুর সাখায়াত হাসান এবং ৩ আসনে জনপ্রিয় নেতা জি কে গউছ বড় ব্যবধানে জয়ের আশা করছেন। তবে ৩ আসনে জামায়াতের কাজী মহসিন আহমদও চষে বেড়াচ্ছেন পুরো নির্বাচনী এলাকা।

ডা. আবু মনসুর সাখায়াত হাসান জীবন বলেন, ‘আমি প্রার্থী হবার পর থেকে এখানের সকলের সঙ্গে দেখা- সাক্ষাৎ করছি। যে সারা পাচ্ছি তাতে আমি আশা করি, ধানের শীষ বিজয়ী হবে। ধর্মকে পুঁজি করে ফায়দা হাসিলের পক্ষে নই। আমরা আগামী দিনে যুব ও নারী সমাজের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি।’

জামায়াতে ইসলামী ৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমদ বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে মানুষের সঙ্গে কথা বলছি। আমাদের প্রতিশ্রুতি মানুষের কাছে উপস্থাপন করছি। মানুষ অন্যদের দেখেছে এবার আমাদের দেখতে চায়।’

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে হবিগঞ্জ-১ ও ৪ আসন। হবিগঞ্জ-১ এ বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াকে মোকাবিলা করতে হচ্ছে নিজ দলেরই বহিষ্কৃত নেতা ও সাবেক এমপি শেখ সুজাত মিয়াকে। আর হবিগঞ্জ-৪ আসনে বিএনপির সৈয়দ মো. ফয়সলের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন ইসলামী ফ্রন্টের আল্লামা গিয়াস উদ্দিন তাহেরী এবং খেলাফত মজলিসের ড. আহমদ আব্দুল কাদের।

স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া বলেন, ‘আমি নির্বাচিত হলে প্রথম কাজ হবে অবহেলিত এলাকার রাস্তা-ঘাট মেরামত করা। নবীগঞ্জ বাহুবল এলাকা অবহেলিত। আগের জনপ্রতিনিধিরা কি করেছেন তা জানি না। আমি এলাকার উন্নয়ন করেছি। বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

অন্যদিকে, ধর্মভিত্তিক দলগুলোর প্রার্থীরা ইনসাফ ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। বিশেষ করে নারী ভোটারদের কর্মসংস্থান ও নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর