সুনামগঞ্জে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা আনুমানিক ৩টার দিকে উপজেলার অনন্তপুর উত্তর হাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফরহাদ আহমেদ শাহ এবং তার বাবা নুরুল আমিন ও মা ফাতেমা বেগম।

স্থানীয়রা জানান, আজ দুপুরে বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদ আহমেদ শাহের দোকানের টিনের ওপর পড়ে। ফরহাদ দুর্ঘটনাবশত ওই টিনের ঘরে হাত দিলে তৎক্ষণাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ছেলেকে বাঁচাতে বাবা নুরুল আমিন এগিয়ে আসেন, কিন্তু তিনিও বিদ্যুতায়িত হন। এরপর তাদের উদ্ধার করতে গিয়ে মা ফাতেমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। 

একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্বম্ভরপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মো. এনায়েত হোসেন জানান, ঘর মেরামত করার জন্য তারা মিটারটি অন্যত্র সরিয়ে রেখেছিল। তখন অসাবধানতাবশত প্রথমে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে তাকে বাঁচাতে তার বাবা-মা এগিয়ে গেলে তারাও বিদ্যুতায়িত হন। বর্তমানে মিটারটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, ফরহাদ নামের এক যুবক তার ঘরে বিদ্যুতের কাজ করছিল, তখন অসাবধানতাবশত বিদ্যুতায়িত হলে তাকে বাঁচাতে তার মা-বাবা চেষ্টা করলে তারাও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুই দিনের টানা বর্ষণে বান্দরবানে প্রায় ৩০ হাজার মানুষ পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সঙ্গে উজানের পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও...
ফ্রান্সের গীমে মিউজিয়াম থেকে ফিরিয়ে আনা মহাস্থান জাদুঘরের ৪৭টি প্রত্ননিদর্শন আসল না নকল তা ১৯ বছরেও নির্ধারণ করতে পারেননি কর্তৃপক্ষ। দুই দফা তদন্ত কমিটি গঠন হলেও কোনো প্রতিবেদন মিলেনি। সংশ্লিষ্টরা...
দীর্ঘ অনুপস্থিতির ঘটনায় ডা. সিমুনা সিরাজ মীমকে ধারাবাহিকভাবে তিনটি কৈফিয়ত তলবের নোটিশ দেওয়া হয় এবং কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়। তিনি বিভিন্ন সময়ে লিখিত জবাব দাখিল করলেও তা সন্তোষজনক নয়...
চাঁদপুর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে চলাচলকারী বেশিরভাগ বাসেরই নেই রুট পারমিট বা প্রয়োজনীয় কাগজপত্র। বৈধ এবং অবৈধ পরিবহনের দ্বন্দ্বে বাড়ছে যাত্রীদের ভোগান্তি, সরকারও হারাচ্ছে বছরে কোটি কোটি টাকার...
যুক্তরাষ্ট্রে হিট ডোমের প্রভাবে ভয়াবহ তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ২০টির বেশি অঙ্গরাজ্যে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং প্রায় ১৪ কোটি মানুষ চরম দাবদাহের ঝুঁকিতে রয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের ৭০ ভাগ মানুষ হ্যাঁ–ভোটের পক্ষে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এখনো সরকার তা বাস্তবায়ন করেনি। তাই...
ব্যক্তিজীবন ঘিরে মাঝেমধ্যেই নেটিজেনদের আলোচনায় উঠে আসেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এখন পর্যন্ত বেশ ক’বার তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সবশেষ অবকাশযাপনের একটি ভিডিওকে কেন্দ্র করে শোরগোল উঠে যে,...
দেশব্যাপী নিরাপদ শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। শিশুদের নিরাপদ বেড়ে ওঠা, সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ নিশ্চিত করতে কর্মশালায় গুরুত্বারোপ করা হয়।
লোডিং...

এলাকার খবর