৩ মাসে ঢাকা মেডিকেলের আশপাশ থেকে ২৭ মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৪ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিভিন্ন স্থান থেকে ৩ মাসে ২৭টি মরদেহ উদ্ধার হয়েছে। এগুলোর বেশিরভাগই ছিন্নমূল মানুষের। তবে দু-একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও রয়েছে।

যেসব জায়গা থেকে মরদেহ উদ্ধার হয়েছে, সেগুলো মানুষের নজরের অনেকটাই বাইরে। সোমবার এমনই এক জায়গায় থেকে দুই নারীর মরদেহ উদ্ধার হয়। এমন ঘটনা কমাতে পুলিশ এবং হাসপাতালের সমন্বিত উদ্যোগ জরুরি, বলছেন বিশ্লেষকরা।

সোমবার সকালে ঢাকা মেডিকেলের একটি অংশ থেকে  দুই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুধু এ ঘটনাই নয়। গেল মে মাসে হাসপাতালটির বিভিন্ন জায়গায় ১১টি মরদেহ পাওয়া যায়। জুনে উদ্ধার হয় ৯টি আর জুলাই মাসে ৭টি।

হাসপাতালের একজন কর্মী জানান, তিন মাসে ২৫টির বেশি অজ্ঞাত মরদেহ পাওয়া গেছে। যেগুলোর পরিচয় নিশ্চিত হওয়া গেছে, সেগুলোকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

মরদেহগুলোর বেশিরভাগই ভাসমান মানুষের। তবে দু-একটি অস্বাভাবিক মৃত্যুও রয়েছে। সেগুলোর আলাদাভাবে তদন্ত করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ কমিশনার নিয়াজ মেহেদি বলেন, প্রতিটা মৃত্যুরই কারণ উদঘাটন করে পুলিশ তাদের স্বজনদের খবর দেওয়ার দায়িত্ব পালন করে থাকে। অপমৃত্যু হলে পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করা জরুরি। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সাথে রেখেই সমন্বিত উদ্যোগ নিতে হবে পুলিশকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ বলেন, হাসপাতালের যে বাহিনী আছে বা তারা একটি বাহিনীকে নিয়োগ দিতে পারে। যেহেতু এটা একটি স্পর্শকাতর এলাকা, এখানে বিভিন্ন জায়গা থেকে মরদেগুলো আসে। 

যেসব জায়গায় মরদেহ পাওয়া গেছে সেগুলো মানুষের নজরের বাইরেই থাকে। তাই কারা জড়িত, তা জানা সহজ নয়, বলছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় বাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে মো. সিয়াম নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার এক বন্ধু গুরুতর আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৫৮ ও ৬০ বছর।
সাতক্ষীরার তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুই চিকিৎসককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত...
রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শেখ জাহিদ ( ২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ...
তা গ্রিভস কী করেছেন? টানা ৫ ওভারে মেডেন ও উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। টেস্টের পরিসংখ্যানের হিসাব রাখার পর থেকে গ্রিভসই প্রথম বোলার, টানা ৫ ওভারে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিটি ওভার মেডেন করার...
মাদারীপুরে হাত বোমা বিস্ফোরণে একটি ঘরের টিনের চালা উড়ে গেছে। সোমবার রাত সাড়ে ১০টার সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
সবকিছুতে দলীয়করণ হলে বিএনপি থেকে জাতীয়তাবাদী শব্দটা বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 
২০১৮ সালের সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে থাকা আরও ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর