ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল ২ নারীর মরদেহ 

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৫৮ ও ৬০ বছর।

আজ সোমবার সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী বলেন, সকাল ১০টার দিকে আমরা জানতে পারি, জরুরি বিভাগের পাশে অচেতন অবস্থায় দুই নারী পড়ে আছে। পরে ট্রলি ম্যানদের সহায়তায় জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় জানার জন্য ইতোমধ্যেই সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর  দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সাতক্ষীরার তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুই চিকিৎসককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত...
নেত্রকোণা সদরে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, জমি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
সিআইডির ক্রাইম সিনের মাধ্যমে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাসা মোহাম্মদপুরের জিগাতলার  শিবপুর টালি অফিস এলাকার ২৯৫/জি/এইচ/এ/৭ -এ। তার বাবার নাম সেকান্দার আলী মাতুব্বর।
নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামের এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকায় জননী নামের এক ছাত্রাবাস থেকে ওই...
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ...
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন...
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
লোডিং...

এলাকার খবর