সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে নতুন করে ২৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৬ জনে পৌঁছেছে।

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১১:১৪ এএম

সিলেট বিভাগে নতুন করে ২৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৬ জনে পৌঁছেছে।

আজ সোমবার সকালে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয় প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একই সময়ে ল্যাব পরীক্ষায় নতুন ২৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৩ জন নতুন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আর অন্যজন সদর উপজেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনেরই মৃত্যু হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলায় আক্রান্ত ৭শ ৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৫৪ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন ভর্তি আছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে ১১০ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে ৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১১৬ জনে।

দেশের দ্বিতীয় বৃহত্তর রামসার সাইট খ্যাত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করে ১১ দফা জরুরি নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। পরিবেশগত সংকটাপন্ন এলাকা...
রাজধানীর মুগদা থানার মুগদা জেনারেল হাসপাতালের নির্মানাধীন নতুন আবাসিক ভবনের চারতলা থেকে পড়ে মো. ইউসুফ (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার বেলা সোয়া ২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা...
সিলেটে চায়ের টং দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে প্রায় এক বস্তা উত্তরপত্র জব্দ করেছে সিলেট শিক্ষা বোর্ড। এ ঘটনায় অভিযুক্ত...
হ‌বিগ‌ঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–৩ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। 
ভারত থেকে আমদানির খবর এবং বাজারে সরবরাহ বাড়তেই কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। আজস সোমবার বাজার ও মানভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। কেজিতে কমেছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।
আগের যেকেনো সময়ের চেয়ে পর্যাপ্ত খাদ্য মজুত আছে। ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগীদের মধ্যে ৬ মাস ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ...
জুলাই সনদের প্রতিটি অক্ষরকে বিএনপি নেতৃত্বাধীন সরকার বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। আজ সোমবার রাজধানীতে এ কথা বলেন।
পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরির সময় চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে অভিযুক্তদের ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তাঁর দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। তাদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর