সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন ৯ শিক্ষক ও কর্মকর্তা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও আর্থিক অনিয়মের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তাদের হয়রানি করছেন উপাচার্য। অবশ্য, এসব অভিযোগকে ভিত্তিহীন বলছেন ভিসি। এদিকে, পাল্টাপাল্টি অভিযোগে অস্থির ক্যাম্পাস। 

কৃষিশিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তবে সম্প্রতি প্রশাসনিক নানা বিষয়ে সেখানে দেখা দিয়েছে অস্থিরতা। 

উপাচার্যের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ৯ জন শিক্ষক ও কর্মকর্তা। ভিসির অপসারণের দাবিতে টানা কয়েকদিন ধরে চলছে অবস্থান কর্মসূচিও। 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আলিমুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।’ 

শিক্ষক-কর্মকর্তাদের পদত্যাগের ঘটনায় উদ্বিগ্ন শিক্ষার্থীরাও। দ্রুত সংকট সমাধান না হলে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার শঙ্কা তাদের। 

পদত্যাগকারীদের মধ্যে ৫টি হলের প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত রেজিস্ট্রার, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক এবং দুটি অতিথিশালার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন।

শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১৫; আর তাদের জন্য শিক্ষক ১৩ জন ও কর্মচারী ৪ জন। এই চিত্র পটুয়াখালীর বাউফল উপজেলার ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসায়। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকদের অনুপস্থিতি ও দুর্বল...
সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরি নিহত হয়েছে। শনিবার বিকেল সা‌ড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায়...
একের পর এক দুর্ঘটনায় রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। গত ১৫ দিনে মহাসড়কের শুধু সিলেট অংশে ঝরেছে ২৩ প্রাণ। আর ছয় মাসে মারা গেছেন শতাধিক মানুষ। হাইওয়ে পুলিশের মতে, বেহাল সড়ক,...
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তার মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় কড়া পুলিশি পাহারায়...
নাটোর পৌর এলাকায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নাটোর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডেও রোগীদের চাপ বেড়েছে। গতকাল বুধবার দুপুর থেকে আজ...
জাতীয় সংসদ অধিবেশনে র‍্যাব বিলুপ্ত করে নতুন একটি বাহিনী গঠনের প্রস্তাব পাস হয়েছে। নতুন এই বাহিনীর নাম স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি।
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন হয়েছে সোলার প্ল্যান্ট। এতে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কমেছে গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা ও বিদ্যুৎ...
লোডিং...

এলাকার খবর