হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ১০০৯ জনে দাঁড়িয়েছে। এর আগে কখনো ভাইরাসবাহিত এ রোগে ৬ মাসে এতো মৃত্যু হয়নি।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানা যায়, হামের উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯৪ জন।
এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন। আর হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।



