ঘাতকরা দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার প্রচেষ্টা চালাচ্ছে: রিজভী 

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

পার্শ্ববর্তী দেশ থেকে পাওয়া নির্দেশনায় ঘাতকরা এ দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

রিজভী বলেন, ‘কোথাও কোথাও গলির ভেতর থেকে ককটেল–বোম ফোটাচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশ আসছে– এখাসে বসে থেকে টাকা–পয়সা দিয়ে ঘাতকরা এ দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। জনগণ উপযুক্তভাবেই তাদের প্রতিহত করবে। সরকার এ ব্যাপারে প্রস্তুত।’ 

এসময় রুহুল কবির রিজভী আরও বলেন, ‘৭ নভেম্বরের বিপ্লবে দেশ প্রকৃত স্বাধীনতা–সার্ভভৌমত্বের অঙ্গীকার খুঁজে পায়। ৭ নভেম্বরের চেতনা মুক্তির চেতনা, গণতন্ত্রের চেতনা, স্বাধীনতা রক্ষার চেতনা, সার্বভৌমত্ব শক্তিশালী করার চেতনা। এই চেতনায় জাতি বারবার ঘুরে দাঁড়িয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ই নভেম্বরের চেতনা। ৭ নভেম্বরের তিন অঙ্গীকার– স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের অব্যাহত ধারা। এই প্রত্যয় নিয়ে আবার জুলাইয়ে এ দেশের মানুষ বিপ্লবে নেমে আসে এবং গণতন্ত্রবিরোধী অপশক্তিকে পরাজিত করে।’ 

৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তি সকল অগণতান্ত্রিক ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

জাপান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাপান বিএনপির নেতারা।...
ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের সখ্যের বিষয়টি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ফারজানা আফরোজ নামের এক নারীর জাতীয় নাগরিক পার্ট–এনসিপিতে যোগ দেওয়ার খবরের সঙ্গে নিজের নাম জড়িয়ে যাওয়ার বিষয়ে নতুন তথ্য সামনে এনেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা...
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা জানান।
শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। এর আগে দীর্ঘ ৮ মাস ধরে দুই...
গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার।’
অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা টেনে নেটিজেনদের একাংশ তাঁকে কটূক্তি করছেন। তবে সব সমালোচনার কড়া জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর