গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার গ্রাম পুলিশের বেতন–ভাতার পাশাপাশি আরও কিছু সুবিধা দিয়েছে। গ্রাম পুলিশের বর্তমান মাসিক বেতন সাড়ে ৭ হাজার টাকা। এই বেতন বাড়ি সাড়ে ১০ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের বর্তমান বেতন ৮ হাজার টাকা, এই বেতন বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।’

ছবি: পিএমও তিনি বলেন, ‘মাসিক বেতন বাড়ানোর পাশাপাশি অবসরকালীন আনুতোষিক ভাতাও বাড়ানো হয়েছে। গ্রাম পুলিশের জন্য আনুতোষিক ভাতা ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ভাতা ৮০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘তথ্য আদান প্রদানের জন্য গ্রাম পুলিশকে মোবাইল ফোন ব্যবহার করতে হয়। এ জন্য সরকার প্রতিজন গ্রাম পুলিশ সদস্যকে মোবাইল ফোনের খরচের জন্য মাসিক ১৫০ টাকা প্রদান করবে।’

তিনি আরও বলেন, ‘পেশাগত দ্বায়িত্ব পালনের স্বার্থে গ্রাম পুলিশকে স্থানীয় থানায় আসা–যাওয়া করতে হয়। প্রতি সপ্তাহে থানায় হাজির হওয়ার জন্য বর্তমানে গ্রাম পুলিশ ৩০০ টাকা পেয়ে থাকেন। বর্তমান সরকার এটি ২০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা নির্ধারণ করেছে। স্থানীয় পুলিশ প্রধানের এই ভাতা ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’ 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার।’
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল। তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, জনগণের...
জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ
কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন হয়েছে। এতে বাদ দেওয়া হয়েছে জাতীয় চার নেতার নাম। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে...
অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা টেনে নেটিজেনদের একাংশ তাঁকে কটূক্তি করছেন। তবে সব সমালোচনার কড়া জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
জাপান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাপান বিএনপির নেতারা।...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অভিশংসনের অভিযোগে বলা হয়েছে, পেনিয়া স্বার্থের সংঘাত তৈরি করেছেন, নিয়ন্ত্রক সংস্থার তদারকি কার্যক্রমে কারসাজি করেছেন, পেনশন তহবিলের অর্থ অন্য খাতে সরিয়েছেন এবং কেন্দ্রীয় ব্যাংককে ঘিরে...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর