সোনার দাম একদিনেই কমল ভরিতে প্রায় ১১ হাজার টাকা

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

দেশের বাজারে কয়েক দফা কমেছে সোনার দাম। আজ শুক্রবার সোনার দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি– বাজুস সকালে সোনার এই দাম সমন্বয় করেছে। স্থানীয় বাজারে সোনার দাম কমে যাওয়ায় দাম কমানো হয়েছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশেও সোনার দাম কমছে।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

গতকাল বৃহস্পতিবার সোনার দাম ভরিপ্রতি কমানো হয় সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা। এর আগে ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা। এর মধ্য দিয়ে আট দফায় সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা।

গত কয়েক সপ্তাহে শীতের সবজি বাজারে আসতে শুরু করায় কমতির দিকে সবজির দাম। বিক্রেতারা বলছেন বৈরী আবহাওয়া ও রাজনৈতিক অস্থিরতায় সবজির সরবরাহ দুদিন ধরে কিছুটা কম। আজ শুক্রবার রাজধানীর কয়েকটি কাঁচাবাজার...
তারল্য সংকট কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই নতুন এক কারিগরি ও আইনি সংকটে পড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। ২০১৯ সালে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফিসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবা বাবদ...
দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (GigaX Y32)। আধুনিক ডিজাইন, উন্নত ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ...
দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে ছাড়া হবে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নতুন নোট। তবে ১০০ টাকার নোট পুরোনো ডিজাইনেই আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাঁর বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। এ ঘটনায় অভিনেত্রীর গাড়িটি...
স্বাধীনতার ৫৭ বছরেও দেশের অনেক মৌলিক বিষয় ঠিক করা যায়নি। ছাত্ররা ডিগ্রি নিয়েও চাকরি পাচ্ছে না। তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে আমূলভাবে ঢেলে সাজানো দরকার বলে মনে করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায় মানতে মিয়ানমার বাধ্য এবং এর বাস্তবায়ন মিয়ানমারকে করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার সকাল সাড়ে...
পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ কিছুটা দুর্বল হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে চলেছে। ঘূর্ণিঝড়টি আজ ১১টা নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। ফলে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর