বিশ্ববাজারে দরপতন, দেশেও কমল সোনার দাম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

বিশ্ববাজারে দরপতনের প্রভাবে দেশেও কমেছে সোনার দাম। টানা ৭ দফায় ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমেছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার কমেছে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা। 

বিশ্ববাজারে গত ১ মাসে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২৭০ ডলার এবং গত ৬ মাসে কমেছে ৬৭০ ডলার। এ কারণে সোনার দামে সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস, যা সকাল থেকেই কার্যকর হয়েছে। 

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি  ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা; ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৩ হাজার ৯৬৮ টাকা আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা। 

তবে রুপার দাম আজ অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা। 

২০২৬ সালের শুরুতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিশ্ববাজারে স্বর্ণের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বুধবার প্রতি আউন্স ২ দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ৭৬৯ ডলারে নেমেছে।
দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।
শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর কাঁচাবাজারগুলোতে কমতির দিকে রয়েছে শীতের সবজির দাম। তবে অন্যান্য গ্রীষ্মকালীন সবজির দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মাঠপর্যায়ে কৃষকরা ন্যায্যমূল্য থেকে...
দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে সোনার দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (GigaX Y32)। আধুনিক ডিজাইন, উন্নত ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ...
দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে ছাড়া হবে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নতুন নোট। তবে ১০০ টাকার নোট পুরোনো ডিজাইনেই আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
গাজীপু‌রে পোশাক কারখানার শ্রমিক‌দের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা বেতন নির্ধার‌নের দাবিতে পোশাক শ্রমিক‌দের আন্দোলন‌কে কেন্দ্র চলমান নাশকতার ঘটনায় গাজীপুর মে‌ট্টোপ‌লিট‌নের বি‌ভিন্ন থানায় অন্তত...
শ্রম ইস্যুতে চলমান অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি দাঁড়িয়েছে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকা। ক্ষতি শুধু পোশাক শিল্পেই সীমাবদ্ধ থাকছে না, ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবহণ, ব্যাংকিং, লজিস্টিক, রপ্তানিসহ অন্যান্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর