পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের বাসিন্দা।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কাউখালীর পাঙ্গাশিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজ ও একই উপজেলার বাসিন্দা সাজিদ। আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে দুটি মোটরসাইকেল ও পাঁচজন আরোহীকে সড়কে পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন বলেন, ‌‘দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিনটি গাড়ির সংঘর্ষে পবিত্র কুমার দাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকালে উপজেলার শরিলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাটের কালাইয়ে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নুর বানু (৪৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পুনট কোল্ড স্টোরেজ এলাকায়...
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্য আনোয়ার মোল্লাকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে ফতুল্লা থানায় বাদী হয়ে মামলা করেন উপ–পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম। তবে এখনো কাউকে...
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজারের কালিশ্বর...
মার্কিন নৌ অবরোধ ভাঙতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা করছে ইরান। এর আগে, অবরোধ মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের পর দেয়ালধসে ফায়ার সার্ভিসের দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামবাগ নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য...
জোহানেসবার্গ টেস্টের পর আবারও হতাশ করল বাংলাদেশ। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ৩৩.৩ ওভারে মাত্র ৯১ রানে গুটিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টির কারণে ম্যাচের প্রথম সেশনের খেলা হয়নি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর