জনবল ও অর্থ বরাদ্দ না থাকায় সংকটে বগুড়ার উডবার্ন লাইব্রেরি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫৯ এএম
জনবল সংকট ও রক্ষণাবেক্ষণে অর্থ বরাদ্দ না থাকায় ঐতিহ্য হারাচ্ছে বগুড়ার উডবার্ন সরকারি পাবলিক লাইব্রেরি। তবে, প্রাচীন সব পান্ডুলিপি আর হাজার হাজার দুর্লভ বই সংরক্ষণে নতুন উদ্যোগ নেয়ার কথা বলছে কর্তৃপক্ষ।

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ১৮৫৪ সালে ব্রিটিশ সরকার রংপুর, বগুড়া, যশোর ও বরিশালে প্রতিষ্ঠা করে ৪টি লাইব্রেরি। সে সময় গর্ভনর জন উডবার্নের নামে নামকরণ করা হয় বগুড়ায় করতোয়া নদীর পাশে নির্মিত লাইব্রেরিটির।

১৯৫০ সালে ভয়াবহ ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় ভবনটি। এরপরই বগুড়ার নবাব পরিবার এডওয়ার্ড পার্কে নির্মাণ করে নতুন ভবন। সেখানেই ২০০৪ সাল পর্যন্ত চলে উডবার্ন পাবলিক লাইব্রেরি। মুক্তিযুদ্ধের সময় পাক হানাহার বাহিনী দুর্লভ সব বই জ্বালিয়ে খাবার রান্না করত। তার পরেও যে সব বই টিকে আছে তার মধ্যে অনেকগুলো সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে।

নিয়মিত পাঠকরা মনে করেন বগুড়ার এ ঐতিহ্য আর জ্ঞানভান্ডারকে টিকে রাখার জন্য সরকারকে নিতে হবে প্রয়োজনীয় উদ্যোগ। ২০১২ সালে সরকারি গণগ্রন্থাগার ও উডবার্ন পাবলিক লাইব্রেরি একিভূত হওয়ার পর বাড়েনি জনবল। নেই রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত বরাদ্ধ। কর্তৃপক্ষ বলছে অন্তত ৩০০ বছরের পুরনো পান্ডুলিপির পাশাপাশি প্রায় ৫০ হাজার বই আছে উডবার্ন লাইব্রেরিতে।

/জে-এফ/

ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন- এপেক সম্মেলনের ফাঁকে...
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর ধস নামলে এই হতাহতের ঘটনা হয়।  এদিকে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী...
ফ্যাসিবাদী আমলে দেশের চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বিশেষ একটি দেশে গিয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর