গাজার মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিতে বালির স্তূপ ধসে পড়ে ৪ শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর ধস নামলে এই হতাহতের ঘটনা হয়।
এদিকে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী বাসস্থান ও তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজার মিডিয়া অফিসের তথ্য অনুসারে, শুক্রবার রাত থেকে গাজায় ভারী বৃষ্টি ও তীব্র বাতাস বয়ে গেছে। এতে ৭০ হাজার তাবু প্লাবিত হয়েছে এবং বহু দেয়াল ধসে পড়েছে।
এদিকে, এ বছর গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১২শ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই সময়ে আহত হয়েছে ১৩ হাজার ৭৭৭ জন।


