আমদানির খবরে সামান্য কমল আলুর দাম 

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম

আমদানির আলু দেশে আসার পর সামান্য কমেছে সবজিটির দাম। এক সপ্তাহ আগেও যেখানে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৬০ টাকায়, শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে তা কিনতে খরচ হয়েছে ৪৩ থেকে ৫০ টাকায়। বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি করা আলু দেশের বাজারে ঢুকলে দাম আরও কমে যাবে। 

দেশে হঠাৎ দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর আলুর পাইকারি ও খুচরা দাম বেধে দেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী হিমাগারে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকা আর খুচরা বাজারে ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হওয়ার কথা। সরকার দাম বেধে দিলেও তার প্রভাব বাজারে পড়েনি। রাজধানীতে বাজার ভেদে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়।

আলুর বাজার নিয়ন্ত্রণে আনতে ভোক্তা অধিকারসহ সরকারি বিভিন্ন সংস্থা অভিযান চালালেও তা কার্যত ব্যর্থ হয়। এমন বাস্তবতায় গত সোমবার বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরই মধ্যে এক লাখ ৭ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে এসেছে ৭৭ টন আলু। ভারত থেকে প্রতি কেজি আমদানিতে খরচ হচ্ছে ২৫ টাকা।

এদিকে, পেঁয়াজের দাম আগের চেয়ে কিছুটা কমলেও এখনো তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। প্রতি কেজি দেশি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩৬ টাকায় এবং আমদানি করা পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা।

ভোক্তাদের নাভিশ্বাস অবস্থা হলেও বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়লে কমতে শুরু করবে নিত্যপণ্যের দাম। ফুলকপি এখনো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। প্রতি কেজি শিম ১১০ থেকে ১২০ টাকা আর মুলার দাম ৬০ টাকা। বাড়তি অন্যান্য সবজির দামও।

ক্রেতারা বলছেন, সরকারের তদারকি বাড়ানো গেলে আলু-পেঁয়াজের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম কমতে শুরু করবে।

দেশের বাজারে সোনার দাম কমেছে। ভরিতে সর্বোচ্চ দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। আজ মঙ্গলবার সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
দিন দিন বেড়েই চলেছে সবজি, ডিম, মুরগি, চিনি, ডাল, সয়াবিন তেলের মতো নিত্যপণ্যের দাম। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাপনে। মূল্যস্ফীতির বড় শিকার দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। বাজারে...
রাজধানীর কাঁচাবাজারগুলোতে পোলাওয়ের চালের দাম মানভেদে কেজিপ্রতি ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে কোরবানির ঈদকে কেন্দ্র করে মসলার চাহিদা বাড়ায় দাম কিছুটা বাড়তি। তবে ঢাকা ও ঢাকার বাইরে সবজির...
দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। গতকাল শুক্রবার সকালে বাজুস...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর