প্রার্থীদের সম্পদের উৎস ও কর ফাঁকি খতিয়ে দেখার দাবি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:১২ পিএম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের সম্পদের উৎস ও কর ফাঁকি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। শনিবার দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আলোচনায় এ দাবি জানান তারা। 

জাতীয় নির্বাচনে অংশ নিতে সম্পদের হিসাব ২০০৮ সাল থেকে নির্বাচন কমিশনে জমা দিচ্ছেন প্রার্থীরা। আইনি বাধ্যবাধকতার কারণে এবার আয়কর নথিও জমা দিতে হয়েছে। এসব নথিতে দেখা যায়, অনেক সংসদ সদস্যের সম্পদ বেড়েছে শতগুণের বেশি। 

অর্থনীতিবিদদের মতে, এমপি নির্বাচিত হলে রাষ্ট্রীয় সম্পদে প্রবেশাধিকার সহজ হয়। ফলে অনেক সংসদ সদস্যদেরই সম্পদের পরিমাণ বেড়েছে। 

অর্থনীতিবিদরা বলছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়িত্ব সম্পদের উৎস খতিয়ে দেখা। নির্বাচনে বিদেশি শক্তির চেষ্টার সমালোচনা করে তারা বলেন, আটলান্টিকের ওপার থেকে এসে বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবে না কেউ।

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘ওই আটলান্টিকের ওপার থেকে এসে কেউ আমাদের দেশের সমস্যা সমাধান করে দিয়ে যাবে, এমন হতে পারে না। আমার দেশের সমস্যা আমাদের সমাধান করতে হবে। আর সেই জন্য নীরব থাকব, নিরাপদ থাকব, আর কেউ এসে সব ঠিক করে দিয়ে যাবে—এর চেয়ে ভ্রান্ত ধারণা আর কিছু হতে পারে না। আমরা সেটা বিশ্বাস করি না।’ 

অভিযোগ ওঠেছে, নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় অনেক প্রার্থী সম্পদ গোপন করেছেন।

এ ব্যাপারে নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্য ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অন্যকিছু বাদ দিলেও তথ্য গোপন করার কারণে প্রার্থিতা বাতিল হবে। এবং তথ্য যে গোপন হয়েছে, সেটার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। যার তথ্যের কথা বলা হয়েছে, তিনি সেটা মেনে নিয়েছেন। আইনে কিন্তু বলা আছে, এ নিয়ে স্বপ্রণোদিতভাবে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করতে পারে। সারা দেশবাসী জানে, আমরা না জানলে তো হবে না।’.

অর্থনীতিবিদদের মতে, জবাবিদিহিতা নিশ্চিত করা না গেলে দেশে বৈষম্য বাড়তে পারে।    

পূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটির কারণে রাজধানীর কাঁচাবাজারে সকাল থেকেই ক্রেতা কম। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। এছাড়া ডিম ও ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে। তবে ঝাঁজ বেড়েছে মসলার...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস ইতিবাচক অবস্থানে। বিশ্ববাজারে চাহিদার ধীরগতি ও দেশের অর্থনীতিতে নানা চাপ থাকা সত্ত্বেও সেপ্টেম্বরে প্রবাসী আয় ও রপ্তানি খাত মিলিয়ে মোট ৬৭১ কোটি ডলার আয়...
রাজধানীর খুচরা বাজারে গত আড়াই মাস ধরে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে দেড়শ থেকে ১৬০ টাকায়।  সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। এরসঙ্গে বেড়েছে মসুর ডালের দামও।
ইসরায়েলের নির্বাচনের বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিককে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য পাচার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে জবরদস্তি তাঁদের সামরিক চুক্তিতে স্বাক্ষরে বাধ্য...
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে...
পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধাদানের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর