সেই ৪০০ কোটি টাকা সম্পদের পিয়নের ব্যাংক হিসাব জব্দ

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০১:৪০ পিএম

রোববার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত কাজকর্ম করতেন এমন একজন সহকারীর কথা বলেছিলেন। যিনি ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলেন না। এবার সেই পিয়নের বিরুদ্ধে তৎপর হয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকটি এরই মধ্যে সব ব্যাংকে এই সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গতকাল রোববার এই নির্দেশনা পাঠায়।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তাঁর স্ত্রী কামরুন নাহার ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।

সংবাদ সম্মেলনে দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাসায় কাজ করে গেছে, পিয়ন। যে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, এটা বাস্তব কথা। তো কী করে বানাল এই টাকা! যখনই আমি জেনেছি, তাঁকে বাদ দিয়ে কার্ড–টার্ড সব সিজ করে ব্যবস্থা নিয়েছি। এটা তো হয়। এটা করে। ধরা পড়লে তো এটা চোখে আসে। তা ছাড়া তো হয় না। যখন ধরা পড়ে, তখন ব্যবস্থা নিই।’ 

জানা যায়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে জাহাঙ্গীর আলম টানা দুই মেয়াদে ছিলেন। পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন। পরে বিভিন্ন অভিযোগে তাঁকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরও তিনি বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিতেন।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্মসহ ডিজিটাল মাধ্যমে ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস - এমএফএস ও...
ইসলামী ব্যাংক নিয়ে চাকরিচ্যুত কর্মী ও গ্রাহক ফোরমের মুখোমুখি অবস্থানের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি নিয়ে এমন ঘটনা ভালো কোন বার্তা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন...
দেড় মাস তীব্র সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর আজ...
প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ পুঞ্জীভূত ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এক বছরে ঋণ বেড়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা। ২০২৫–২৬ অর্থবছর শেষে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫...
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর