শিল্প কারখানায় গ্যাসের সমস্যা সমাধানই মূল লক্ষ্য: আদিলুর রহমান খান

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০১:৫১ পিএম

অন্তর্বর্তী সরকারের শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, শিল্প কারখানায় গ্যাস সংকট দূর করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। পাশাপাশি ক্ষুদ্র শিল্প ঘিরে নতুন পরিকল্পনা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেছেন আদিলুর রহমান খান। এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথাও জানান তিনি।

দীর্ঘদিন ধরেই শিল্প কারখানায় চাহিদামতো গ্যাস না পাওয়ার অভিযোগ রয়েছে উদ্যোক্তাদের। গ্যাসের অভাবে বন্ধও হয়ে গেছে অনেক কারখানা। এমন পরিস্থিতিতে শনিবার শিল্প মন্ত্রণালয়ে যান অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, গ্যাসের সমস্যা সমাধানই মূল লক্ষ্য। এ ছাড়া ক্ষুদ্র শিল্প, চামড়া ও অন্যান্য খাতের উন্নয়নে নেওয়া হবে নানা উদ্যোগ।

এ সময় আদিলুর রহমান খান মন্ত্রণালয়ের কোনো কাজে দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান।

লোকসানের মধ্যে থাকা শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান শিল্প উপদেষ্টা।

তিতাস গ্রাহকদের গ্যাস সরবরাহ বৃদ্ধি, লিকেজ, অপচয়রোধে নারায়ণগঞ্জ থেকে ঢাকার গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইন প্রতিস্থাপনে ৮ হাজার ২৯ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়। কিন্তু জ্বালানি বিভাগ শিল্প ও...
বিদ্যমান পাইপলাইনে বাড়তি গ্যাস সরবরাহ এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। তিনি বলেন, দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসন খুব সহজ বিষয় নয়।...
সংকুচিত অর্থনীতিকে সম্প্রসারিত করতে হলে উৎপাদনমুখী বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি টেকসই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৪৮ শতাংশ। আইএমইডির তথ্য অনুযায়ী, এটি গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন বাস্তবায়ন হার। উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে ১ লাখ...
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর