দ্রব্যমূল্য ক্রয়সীমায় আনতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম

এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য দেশের মানুষের ক্রয়সীমার মধ্যে না এলে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ১৩টি প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ আলটিমেটাম দেন তারা।

এসময় বাজার নিয়ন্ত্রণে সরকারি সংস্থাকে সহায়তার আশ্বাসও দেয় ছাত্ররা। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা জানান, বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ব্যর্থ হয়েছে। এতে সাধারণ মানুষের কষ্ট ও ক্ষোভ বেড়েছে। যা সবাইকে আন্দোলনে নামতে বাধ্য করেছে। এমন পরিস্থিতিতে সাত দিনের মধ্যে পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার দাবি জানানো হয়। বাজারে আর কোনো চাঁদাবাজি করতে দেয়া হবে না বলেও জানান ছাত্র নেতারা। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, `যারা চাটুকার, দালালি এবং ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন নিয়ে দেশে ছিল। আমরা মনে করি সেই জায়গাগুলোতে তাদের থাকার কোনো অধিকার নেই। আমরা বলব যে আপনারা চলে যান। আপনারা যদি চলে না যান, অবশ্যই আমরা প্রত্যাশা রাখি এবং আমরাই এটি করবো।'

এদিকে, দেশেন বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সকালে কুমিল্লা নিউমার্কেট এলাকায় বাজার মনিটরিংয়ে গিয়ে তারা বলেন, শিক্ষার্থীরা আইনি ব্যবস্থা নিতে না পারায় ভোক্তা অধিকার তাদের সহযোগিতা করবে। শিক্ষাথীদের মাধ্যমেই জনসাধারণের সচেতনতা বাড়বে বলেও জানান কর্মকর্তারা।

শরীয়তপুর বিসিক শিল্প নগরী ও শহরের ১১টি বেকারিতে অভিযান চালানো হয়। এসময় বেকারির মালিক ও কর্মচারীদেরকে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করতে সচেতন করেন। বরিশালেও বাজার মনিটরিং করেন শিক্ষার্থীরা।

দাম বৃদ্ধির পরও এলপিজি সিলিন্ডারের সংকট কাটেনি। বেশিরভাগ দোকানে গ্যাস নেই। দু-একটিতে মিললেও, নির্ধারিত দামের চেয়ে ৮০০ টাকা পর্যন্ত বেশি গুণতে হচ্ছে। দোকানদারদের দাবি, সরবরাহ স্বাভাবিক করেনি...
ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রকোপ এবং গরমে বেড়েছে ডাবের চাহিদা। ফলে, ভরা মৌসুমেও রাজধানীর বাজারে চড়া ডাবের দাম। কৃষকের কাছ থেকে কেনা মূল্যের চেয়ে কয়েক হাত ঘুরে ক্রেতার হাতে উঠছে তিনগুণ বেশি দামে।...
রাজধানীর খুচরা বাজারে গত আড়াই মাস ধরে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে দেড়শ থেকে ১৬০ টাকায়।  সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। এরসঙ্গে বেড়েছে মসুর ডালের দামও।
মৌসুমের শেষ মুহূর্তে বাজারে বেড়েছে ইলিশের আমদানি। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর মাছঘাট। আগামী ৮ অক্টোবর থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা আর আসন্ন দুর্গাপূজা কেন্দ্র করে বেড়েছে বেচাকেনা। বাজারে ছোট ও...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর