রমজানে ভোগ্যপণ্যের ঘাটতি হবে না: মেঘনা গ্রুপ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম

আসন্ন রমজানে তেল, চিনির মত ভোগ্যপণ্যের কোন ঘাটতি হবে না। সরবরাহ ঠিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। তিনি বলেন, মিল পর্যায়ে সিন্ডিকেটের কোন সুযোগ নেই, তবে খুচরা বাজারে বাড়তি মুনাফা করা হয়। এক্ষেত্রে সরকারি নজরদারি ও তদারকি বাড়ানোর তাগিদ তার।

দেশের ভোগ্যপণ্যের বাজারে পরিচিত নাম ফ্রেশ। ভোজ্যতেল, চা, চিনি, আটা, ময়দাসহ কয়েক ডজন পণ্যের বাজারজাতকারী মেঘনা শিল্প গ্রুপের ব্র্যান্ড-ফ্রেশ। নতুন নতুন পণ্য নিয়ে দেশে-বিদেশে বাজার সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি। প্রতিবারের মত এবারও আসন্ন রমজান উপলক্ষে ভোগ্যপণ্য আমদানি ও বাজারজাতে বাড়তি গুরুত্ব রাখছে তারা। ৫০ বছরে পদার্পন উপলক্ষে ইনডিপেনডেন্ট টেলিভিশনের মুখোমুখি হন মেঘনা গ্রুপের চেয়ারম্যান। 

মোস্তফা কামাল বলেন, ‘যে সব পণ্য আমদানি নির্ভর, সেগুলো আমদানির ওপর নির্ভর করে। বিশ্ববাজারে এখন অনেক কিছুরই দাম কমে এসেছে, অনেকটাই সহনীয় হয়েছে। দাম কম বেশি হতে পারে কিন্তু মাল পাওয়া যায় না এমন কিছু হয়নি। আর রমজানেও আশা করি এ ধরনের কিছু হবে না।’

ভোগ্যপণ্যের বাজারে মিলারদেরই সিন্ডিকেট ও প্রভাব, এমন অভিযোগ ভোক্তাদের। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখে বড় শিল্পগ্রুপগুলোকে।

মোস্তফা কামাল বলেন, ‘ভোক্তা পর্যায়ে বিভিন্ন স্থানে এই সিন্ডিকেট আছে কিনা আমার জানা নেই। ভোক্তা পর্যায়ে সরকারকে আরেকটু তৎপর হতে হবে। আমাদের হোলসেল প্রাইজের চেয়ে খুচরা দামে পার্থক্য অনেক বেশি। কালকে পত্রিকায় লিখেছে, চিনি আমরা ১১৪ টাকায় বিক্রি করি, খুচরায় এখনও ২০–২৫ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। প্রতি কেজিতে ১০ টাকা ১১টাকা পার্থক্য আমার মনে হয় অনেক বেশি।’

দেশে ব্যবসার পরিবেশ এখনো চ্যালেঞ্জিং, সরকারি সেবা সংস্থাগুলোর মানসিকতা পরিবর্তন জরুরি বলে দাবি করেন এই শিল্পোদ্যোক্তা।

মোস্তফা কামাল বলেন, ‘ব্যবসার পারমিশনের জন্য যে বিষয়গুলো আছে, এগুলো দ্রুত করে দেওয়া। তারপরে ধরেন অবকাঠামো, সবচেয়ে বড় কথা হলো বিদ্যুৎ ও গ্যাস নাই। ইনফ্রাস্ট্র্যাকচার, বিদ্যুৎ, গ্যাস, কমিউনিকেশন এগুলো সঠিক না করলে আপনারা আমাকে বলবেন, আমি ওনাকে বলব ব্যবসা কর, কর্মসংস্থান কর। কিন্তু এটা তো একটার সাথে আরেকটার সম্পৃক্ততা আছে।’

তিনি জানান, মেঘনা গ্রুপের ৫৪ টি প্রতিষ্ঠানে কাজ করে ৫০ হাজারের বেশি শ্রমিক। বার্ষিক টার্নওভার প্রায় ৪০ হাজার কোটি টাকা।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
বোতলজাত সয়াবিন তেলে ভারী ধাতু পাওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ল্যাব পরীক্ষায় এসব তেলে বিষাক্ত ধাতু পাওয়া যায়নি। বুধবার রাজধানীতে বিশ্ব মান...
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর