বাণিজ্য মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম

মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। শেষ দিনে সব শ্রেণির মানুষের উপচে পড়া ভিড় রয়েছে মেলায়। মূলত জুমার নামাজের পর ভিড় বাড়তে থাকে বেশি। শেষ দিনে ক্রেতা আকর্ষণে বিভিন্ন পণ্যে নানা ছাড় দিচ্ছেন বিক্রেতারা।
 
শেষ দিন শুক্রবার দুপুরের আগে থেকেই মেলায় ভিড় বাড়তে থাকে দর্শনার্থীদের। বেলা বাড়ার সাথে সাথে এ সংখ্যা আরও বাড়ে। মেলায় এবারের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ক্রেতাদের ইতিবাচক মনোভাব থাকলেও পণ্যের মান নিয়ে ছিল হতাশা। 

মেলায় ইলেকট্রনিকস পণ্যের প্রতি ছিল সবার আগ্রহ। নতুন প্রযুক্তি নিয়ে সব পণ্য সাজিয়েছেন দোকানীরা। নানা ছাড় ও অফারও দেন তারা। মেলায় খাবারের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এবার ভালো বিক্রি হওয়ায় খুশি ব্যবসায়ীরা। তবে, পণ্যের মান নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতাদের। মান বৃদ্ধির তাগিদ তাদের। এবারের মেলায় প্রথম বারের মতো অনলাইনে টিকিট কিনতে পেরেছেন আগত দর্শনার্থীরা। মেলার সমাপনী অনুষ্ঠানে যোগ দিবেন বাণিজ্য উপদেষ্টা। শেষ দিনে মেলায় প্রবেশ করা যাবে রাত ১০ টা পর্যন্ত।

ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাসের তুলনায় ১০.৮৫ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ৩৩.১৫ শতাংশ বেড়েছে কার্ডে ব্যয়। সবচেয়ে বেশি...
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নির্মাণসামগ্রীর দাম, ব্যাংক ঋণের উচ্চ সুদ এবং ১৫ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্সের কারণে দেশের আবাসন খাতে মন্দা বাড়ছে। ব্যবসায়ীরা স্বল্প সুদের ঋণ, করনীতি সংশোধন ও নীতিগত...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর