মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি 

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৭:১২ পিএম

কক্সবাজারের মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া করপোরেশনের সাথে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বন্দরের একটি টার্মিনাল নির্মাণে এই চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চুক্তি অনুযায়ী ৬ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে আগামী ৪ বছরে ৪৬০ মিটার দীর্ঘ একটি কনটেইনার জেটি এবং ৩০০ মিটার দীর্ঘ আরও একটি মাল্টি পারপাস জেটিসহ টার্মিনাল নির্মাণ করা হবে। 

জাইকার অর্থায়নে ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে এর নির্মাণ কাজ। 

২০৩০ সালের শুরু থেকেই মাতারবাড়ি সমুদ্র বন্দরের কার্যক্রম চালু হবে বলে আশা করেন নৌ পরিবহন উপদেষ্টা। তিনি বলেন, এই বন্দর চালু হলে এই অঞ্চলে বাংলাদেশ বাণিজ্যিক হাবে পরিণত হবে।

দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় আগামী জাতীয় বাজেটে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ বা পুনরুদ্ধার ও সমন্বয় প্রকল্প রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা...
চলতি বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়ি আমদানি ও খালাস কমেছে প্রায় ৪৪ শতাংশ। গত বছরের মার্চে রেকর্ড গাড়ি খালাসের পর সর্বনিম্ন খালাস হয়েছে এবারের মার্চে। বিশ্ব অর্থনীতির নেতিবাচক অবস্থা, জ্বালানি সংকট...
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ছয় ইসলামী ধারার ব্যাংকে নিয়োগ ও ছাঁটাই নিয়ে তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক। অভিযোগ রয়েছে, আগের সময়ে অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। আবার সাম্প্রতিক সময়ে কর্মী...
প্লাস্টিক ও রাবারের ‘গরিবের জুতা’র ওপর ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানিয়েছে পাদুকা প্রস্তুতকারক সমিতি। তাদের অভিযোগ, ১৫০ টাকা পর্যন্ত পাদুকায় ১৫ শতাংশ ভ্যাট আরোপে শিল্পটি সংকটে পড়েছে। ইতোমধ্যে...
দীর্ঘ ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আজ মঙ্গলবার মিরপুরে সকাল ১১টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ঘরের মাঠে সর্বশেষ ৪টি ওডিআই সিরিজে...
ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ইউরোপের বড় তিন দল। সোমবার দিবাগত রাত পৌনে ১টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এরপর রাত ১টা ১০ মিনিটে নর্দার্ন আয়ারল্যান্ডের...
বাংলাদেশকে ভিন্ন খাতে নেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় একটি গোষ্ঠী। অন্যদিকে, বিএনপি চায় বাংলাদেশকে একটা রেইনবো স্টেট হিসেবে গড়ে তুলতে। সোমবার রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে শহীদ...
চাকরির প্রস্তাবের নামে ভুয়া ইমেইল পাঠিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। এবার অ্যাকাউন্টের লগইন তথ্য চুরির নতুন কৌশল শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান...
লোডিং...

এলাকার খবর