ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে সমঝোতা হয়েছে: বাংলাদেশ ব্যাংক 

আপডেট : ১৩ মে ২০২৫, ০৭:০৬ পিএম

একাধিক বৈঠকের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ফলে জুন মাসে আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ।

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বুধবার। এদিন বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে। এতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সংযুক্ত আরব আমিরাত থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। 

সংবাদ সম্মেলনে আইএমএফের সঙ্গে ঋণ ছাড় সংক্রান্ত চূড়ান্ত চুক্তির বিষয়টি জানানো হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘কয়েক দফা এখানে এসে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এনবিআরসহ বিভিন্ন স্টেকের সাথে তারা (আইএসএফ) কথা বলেছে। এক্ষেত্রে তাদের যে সব শর্ত ছিল, সেগুলো খোলাসা করেছে। এ ব্যাপারে দীর্ঘ আলাপ আলোচনার পর ধারণা করা হচ্ছে, আইএমএফ ঋণ দেওয়ার ক্ষেত্রে যে অচলায়তন ছিল, তার অবসান হবে।’

ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার বিষয়ে মতবিরোধ থাকায় এতদিন ঋণের কিস্তি আটকে ছিল। 

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে ২০২২ সালে আইএমএফের দ্বারস্থ হয় তৎকালীন সরকার। সে-সময় নানা শর্ত জুড়ে দিয়ে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন দেয় সংস্থাটি। পরে ৩ কিস্তিতে ছাড় হয় ২৩১ কোটি ডলার।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ ঘুরে যায় আইএমএফ মিশন। সে সময় ডলারের বাজার-ভিত্তিক বিনিময় হার নির্ধারণ না করা, ৬৩ হাজার কোটি টাকার বাড়তি রাজস্ব আদায় করতে না পারা আর ভর্তুকি কমানোর প্রশ্নে অসন্তোষ প্রকাশ করে মিশন। শঙ্কা তৈরি হয় ঋণের বাকি অর্থ ছাড় নিয়ে।

সবশেষ এ মাসেও ঢাকায় আসে আইএমএফের একটি প্রতিনিধি দল। তাদের ১২ দিনের সফরও শেষ হয় কোনো সমঝোতা চুক্তি ছাড়া। এতে সংস্থাটির ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া যাবে কি-না তা নিয়ে অনিশ্চয়তায় দেখা দেয়।

গত ২০ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘আইএমএফের ঋণপ্রাপ্তির বিষয়টা শতভাগ নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। কারণ যতগুলো শর্ত পূরণ করার কথা ছিল, প্রতিটিরই অগ্রগতি আছে, কিন্তু কোনো কোনো শর্ত আমরা লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করতে পারি নি। এগুলোর সবই যে বাংলাদেশ ব্যাংকের ইস্যু তা নয়, কিছু কিছু রাষ্ট্রীয় ইস্যুও আছে।’

এর পর গত ২৯ এপ্রিল অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ এখন আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভর করে না।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আইএমএফ যে শর্ত দিয়েছে, এর সবগুলো বাংলাদেশ বাস্তবায়ন করবে না। আমাদের স্বার্থই আমরা দেখব। তারা অযৌক্তিকভাবে যদি ঋণ না দেয়, তাদের সমস্যা।’

বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
২০২২-২৩ অর্থবছরের হিসাব নিরীক্ষা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরোর ২০২২-২৩ অর্থবছরের হিসাব নিরীক্ষায় ধরা পড়েছে ৪টি আপত্তি। এর মধ্যে দুটি গুরুতর আর্থিক অনিয়ম। এনজিও নিবন্ধন ও নবায়ন ফি থেকে উৎসে কর না কাটা এবং কম...
সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধের সময় আইন অনুযায়ী উৎসে কর কাটার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। আয়কর আইন অনুযায়ী, এসব প্রতিষ্ঠানকে নির্ধারিত ক্ষেত্রে উৎসে কর কাটতে হবে। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর