করপোরেট কর কমানোর দাবি ব্যবসায়ীদের

আপডেট : ০১ জুন ২০২৫, ০৪:৩২ পিএম

গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন ধরেই ভুগছে শিল্পকারখানাগুলো। এছাড়া ব্যাংকঋণের চড়া সুদের হার, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ ও রাজনৈতিক অনিশ্চয়তা তো আছেই। এমন পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্যে গতি আনতে আগামী বাজেটে করপোরেট কর কমানোর দাবি ব্যবসায়ীদের। 

তবে, শর্ত শিথিল করা হলেও, করপোরেট করের হার কমানো হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা।

ব্যাংক ঋণের চড়া সুদহার, পর্যাপ্ত গ্যাসের অভাব ও এলসি সংক্রান্ত জটিলতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ব্যবসা-বাণিজ্য। বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ২৬ শতাংশ। ফলে, নানামুখী চাপে উদ্যোক্তারা।

এছাড়া আছে উচ্চ করপোরেট কর। বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে শর্ত সাপেক্ষে করপোরেট করের হার ২০ থেকে ২৫ শতাংশ। অন্যদের ক্ষেত্রে এই হার সাড়ে ২৭ শতাংশ। শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন আর্থিক প্রতিষ্ঠানের কর ৪০ শতাংশ। এমন পরিস্থিতিতে আগামী অর্থবছরের বাজেট দিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা তো অনেক ওয়েভার বন্ধ করে দেবো। অনেক লো ক্যাটাগরি যারা পাচ্ছে তারা তো নিশ্চই খুশি হবে না।’

ব্যবসায়ীরা বলছেন, চলতি অর্থবছর করপোরেট কর কমানো হলেও, কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়। এতে ব্যবসায়ীদের কোনো লাভ হয়নি। এবার তাই এক্ষেত্রে ছাড় চান তারা।

এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান বলেন, ‘করপোরেট করহার একটু কমাতে পারলে ভালো হয়। এতে বিদেশি বিনিয়োগটা বেশি হয়। অনেক যখন বিদেশি বিনিয়োগকারী আসে তারা জিজ্ঞেস করে, করপোরেট ট্যাক্স কত।’

ডিসিসিআইয়ের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘যৌক্তিকভাবে যদি একটা লেজিট রিজন দিয়ে তারা করেন তাহলে অবশ্যই এ জিনিসটা… সামনের দিকে আগাতে হলে রেভিনিউ বাড়াতে হবে।’

তবে, কর হার না কমিয়ে আদায়কৃত রাজস্ব দিয়ে কাঠামোগত পরিবর্তনের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আমিনুর রহমান বলেন, ‘এই মুহূর্তে করপোরেট কর যা আছে এটা কমানোর মতো যথেষ্ট যুক্তি নাই। সরকারকে তো এই জায়গায় বিনিয়োগগুলো করতে হবে অবকাঠামো উন্নয়নের জন্য। সেটার জন্য তো রাজস্ব আসতে হবে। তা না হলে তো এই যে অবকাঠামোগুলোর যে উন্নয়ন, সেটা তো করা যাবে না।’

বিনিয়োগে গতি আনতে, স্থিতিশীল রাজনৈতিক ও ব্যবসার পরিবেশ তৈরির আহ্বান উদ্যোক্তাদের।

অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বিআইডিএস-এর গবেষণা প্রতিবেদন
বিশ্বজুড়ে বিদেশি দেশগুলোর উন্নয়ন সহায়তা কমেছে ২৩ শতাংশ। কমেছে নতুন প্রকল্প অনুমোদনও। এতে সংকটে পড়ছে অনুদাননির্ভর ছোট ও মাঝারি এনজিওগুলো। আজ মঙ্গলবার সকালে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর আলোচনায় এসব...
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর