দ্বিতীয় দিনেও চলছে চামড়া বেচাকেনা, হতাশ মৌসুমী ব্যবসায়ীরা

আপডেট : ০৮ জুন ২০২৫, ০৬:১৪ পিএম

ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর পোস্তায় চামড়া বেচাকেনা নিয়ে কর্মচাঞ্চল্য ছিল কম। মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দাম দিচ্ছেন না আড়তদাররা। এদিকে, ব্যবসায়ীরা বলেছেন খরচ বিবেচনায় এই দামে কাঁচা চামড়া কেনা সম্ভব নয়। তাই, এবার পোস্তায় চামড়া সংগ্রহের লক্ষ্য কমিয়ে ধরা হয়েছে ৭৫ হাজার।

রাজধানীর লালবাগের পোস্তায় শাহবাগ থেকে চামড়া নিয়ে এসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। প্রত্যাশিত দাম না পেয়ে আড়তদারদের সাথে বাকবিতণ্ডায় জড়ান তারা। তাদের অভিযোগ, ৬০০ টাকায় কেনা চামড়া ৬০০ থেকে ৭০০ এর বেশি বলছে না আড়তদাররা। তাই বিক্রি না করে হতাশ হয়ে ফিরে যান তারা।

পোস্তায় ছোট ও মাঝারি চামড়া বিক্রি হয় ৪০০ থেকে ৫০০ টাকায়। বড় চামড়া বিক্রি হয় থেকে সাড়ে ৮০০ টাকা পর্যন্ত। অনেকে দাম না পেয়ে মাটিতে পুতে ফেলার কথাও বলেন।

পোস্তার আড়তে এ বছর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছিল ৮৫ হাজার। সংগ্রহ কম হওয়ায় সে লক্ষ্যমাত্রা ৭৫ হাজারে নামিয়ে আনা হয়েছে। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি বলছে, এবার কোরবানি কম হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। 

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, ‘গরু প্রায় ২০ শতাংশ কম কোরবানি হয়েছে আবার চামড়াও ২০ শতাংশ কম আমদানি হবে, এ পর্যন্তই। লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের মার্কেটে ৭৫ হাজার পর্যন্ত হয়েছে, আজকেও কিছু বিক্রি হবে।’

ছাগলের চামড়া কেনায় ব্যবসায়ীদের কোনো আগ্রহ নেই। এদিকে, দ্বিতীয় দিনে চামড়া কম আসায় পোস্তায় কমেছে কর্ম চাঞ্চল্য।

এদিকে, দেশের বিভিন্ন ট্যানারিতে ঈদের দ্বিতীয় দিনেও চলছে কাঁচা চামড়া সংগ্রহ। এসব কাঁচা চামড়া লবণ দিয়ে রাখা হচ্ছে। তাই ব্যস্ত সময় পার করছেন শত শত শ্রমিক। এদিকে, এবছরও চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। 

ঈদের দিন দুপুরের পর থেকেই সাভার চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে কাঁচা চামড়া নেয়া হয় ঢাকা ও আশপাশের এলাকা থেকে। সব কাঁচা চামড়া লবণ দিয়ে রাখেন শ্রমিকরা। আবার কোন কোন ট্যানারি চামড়া ড্রামে দিয়ে প্রক্রিয়াজাতকরণ করে।

ট্যানারি মালিকরা জানান, কয়েকদিন পর থেকে কাঁচা চামড়া না কিনে দেশের বিভিন্ন আড়ৎ থেকে লবণ দেওয়া চামড়া কিনবেন।  

মধু হাজী ট্যানারির ম্যানেজার ইমন ইসলাম বলেন, ‘গত বছর যদি আমরা ১০০ টা চামড়া সংগ্রহ করি, তো এ বছর পেরেছি ৭০ থেকে ৮০টা চামড়া’ 

কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ চলছে নাটোরের আড়তেও। ব্যস্ত শত শত শ্রমিক। প্রতিবছর দেশের মোট চাহিদার প্রায় ৩৫ শতাংশ চামড়া সরবরাহ হয় নাটোরের চামড়া আড়ত থেকে। এবছরও লক্ষ্য পূরণের আশা তাদের।

এদিকে, সরকারিভাবে দাম বাড়ানো হলেও লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, হিলিতে কাঁচা চামড়ার দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। 

ঈদের প্রথম দুই দিনে অন্য বছরের তুলনায় ২০ থেকে ২৫ শতাংশ কম চামড়া সংগ্রহ হয়েছে বলে জানায় ট্যানারি কর্তৃপক্ষ।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর