স্টারলিংক দেশি উদ্যোক্তাদের জন্য হুমকি: আইএসপিএবি

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৮:৫৮ পিএম

স্টারলিংককে দেশের ইন্টারনেট প্রোভাইডারদের জন্য হুমকি হিসেবে দাবি করেছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন আইএসপিএবি। সেইসাথে প্রতিযোগিতায় সমান সুযোগ নিশ্চিতের জন্য ৭ দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি। 

শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। এ সময় ৪০০ টাকায় ইন্টারনেট সংযোগ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি তোলেন তারা। 

রাজধানীর মহাখালীর রাওয়া মিলনায়তনে খসড়া টেলিকম নীতিমালা ও আইএসপি শিল্পের চ্যালেঞ্জ নিয়ে আয়োজন করা হয় কর্মশালার। সেখানে ইন্টারনেট খাত নিয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন সেবাদানকারী সংগঠনের নেতারা।

মার্কিন ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংক দেশের উদ্যোক্তাদের জন্য হুমকি বলে দাবি করেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বিদেশি কোম্পানি এখান থেকে লাভ তুলে নিয়ে যাবে আর ক্ষতির মুখে পড়বে দেশি কোম্পানি।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘স্টারলিংকের ব্যাপারে আইএসপিএবির বক্তব্য হলো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। তারা বিদেশ থেকে ব্যান্ডউইথ নিচ্ছে কেন? তারা কি কাগজপত্র দিয়ে সেবা দেওয়ার সুযোগ পাচ্ছে? তারা কি সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে? তাদের আইএসপির লাইসেন্স নিয়ে ব্যবসা করা উচিত।’

সর্বনিম্ন ৪০০ টাকার অফারের বাধ্যবাধকতার কারণে দেশের আইএসপি কোম্পানিগুলো বিলুপ্ত হওয়ার শঙ্কার কথাও তুলে ধরেন সংগঠনটির নেতারা।

আমিনুল হাকিম বলেন, ‘৫০০ টাকার ইন্টারনেট ৪০০ টাকায় দেওয়ার সিদ্ধান্ত আইএসপিবির সঙ্গে কোন কথা না বলে একতরফাভাবে নেয়া হয়েছে। এ টাকা সেবা দেয়া মোটেও সম্ভব নয়।’

দেশের উদ্যোক্তাদের রক্ষায় নীতিগত সিদ্ধান্ত বদলানোর আহ্বান ইন্টারনেট সেবাদাতাদের।  প্রতিযোগিতার সমান সুযোগ নিশ্চিতে ৭ দফা দাবি তুলে ধরা হয় কর্মশালায়।

খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
বন্দরে আজ কন্টেইনার রয়েছে ৪৬ হাজার ৩০২ একক। রোববার বন্দর থেকে কন্টেইনার খালাস হয়েছে ২,৬৮৮ একক। মোট আমদানি কন্টেইনার জাহাজ থেকে নামানো হয়েছে ২৬৬৭ একক। এছাড়া জাহাজে তোলা হয়েছে ৩৮১৮ একক।
বন্যা ও অতিবৃষ্টিতে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ায় শিল্প ও বাণিজ্যে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষতিপূরণ ও জরুরি সহায়তা চেয়ে সরকারের কাছে আবেদন...
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমে হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮...
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও দুজন।
কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা রাইস মিলগুলোর নির্গত উড়ন্ত ছাই ও বর্জ্যের কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অধিকাংশ মিল পরিবেশগত শর্ত না মেনে চলায় বসতবাড়ি, কৃষিজমি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে তেহরানে অবস্থানরত সব দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে আবারও ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত মে মাসের পর এবারই প্রথম তেলের দাম ১০০ ডলার পার হলো।  
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর