নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের পুনরায় দরপত্র দিলেও মিলছে না সাড়া

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:৪৪ পিএম

প্রতিযোগিতা এড়িয়ে বিদায়ী সরকার ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের প্রাথমিক অনুমোদন দিয়েছিল। এসব প্রকল্প বাতিল করে অন্তর্বর্তী সরকার পুনরায় দরপত্র দিলেও তেমন সাড়া মেলেনি। এজন্য উন্মুক্ত দরপত্রের পদ্ধতি আরো সহজ ও স্বচ্ছ করার তাগিদ দিয়েছেন গবেষকরা। 

আজ সোমবার রাজধানীর গুলশানে সিপিডির মতবিনিময়ে তারা বলেন, বিনিয়োগ শুরু হওয়া প্রকল্পগুলো বাস্তবায়নের সুযোগ দেয়া উচিৎ।

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সৌর, বায়ুর মত নবায়নযোগ্য জ্বালানি থেকে চাহিদার ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে। যা ২০৪০ সাল নাগাদ বেড়ে হবে ৩০ শতাংশ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও জ্বালানি আমদানির চাপ বিবেচনায় এসব লক্ষ্য নেওয়া হয়েছে। কিন্তু গবেষকরা বলছেন, নবায়নযোগ্য বিদ্যুৎ অবকাঠানো নির্মাণে এদেশে বিনিয়োগের নীতি তুলনামূলক জটিল, সময় ও খরচ লাগে বেশি। 

এমন অবস্থার মধ্যেই সরকার পরিবর্তনের পর প্রাথমিক অনুমোদন পাওয়া ৩১ প্রকল্প বাতিল করা হয়েছে। যেখানে সম্ভাব্য ৬ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসতো। মিলতো প্রায় ৩ হাজার ৩০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ।  

চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সভাপতি হান কুন বলেন, ‘নবায়নযোগ্য বিদ্যুতে ২০-২৫ বছরের জন্য বিনিয়োগ করা হয়। হঠাৎ করে বিদ্যুতের দর পরিবর্তনের তাগিদ দেওয়া হচ্ছে। এতে চীনা বিনিয়োগকারীরা সমস্যায় পড়েছেন। যেখানে সহায়ক পরিবেশ পেলে এদেশে সৌর বিদ্যুতে আরো বিনিয়োগ আসবে।’

গবেষকরা বলছেন, প্রতিযোগিতাহীন ডিপিএম পদ্ধতি বাতিল ইতিবাচক সিদ্ধান্ত। তবে বিনিয়োগ প্রক্রিয়াধীন থাকা প্রকল্পগুলো বিশেষভাবে বিবেচনা করা দরকার। অন্যথায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা যাবে। 

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘এলওআইয়ের ব্যাপারে একটা পর্যালোচনা কমিটি করে সহানুভূতির সাথে যেগুলোকে নেওয়া যায় সেগুলোকে দ্রুত নেওয়া। যেগুলোর বোর্ড পরিবর্তন করা দরকার সেগুলোর বোর্ড পরিবর্তনের সাজেশন দেওয়া। সেই সঙ্গে একটি ইতিবাচক বার্তা বিনিয়োগকারীদের দেওয়া। এখন আমরা যে টেন্ডার পাচ্ছি না এর অন্যতম কারণ হলো বিনিয়োগকারীরা দ্বিধার মধ্যে পড়ে গেছে।’

বিইআরসি চেয়ারম্যান জামাল আহমেদ বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫ পুনর্নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি  ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের অর্জনের লক্ষ্য ঠিক করা হয়েছে। এ অর্জন সম্ভব হবে তখনই যখন এই বাধাগুলো দূর করতে পারব।

মতবিনিময়ে জানানো হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লেটার অব ইনটেন্ট পাওয়া ১৫ কোম্পানি সৌর বিদ্যুতের জন্য জমিসহ বিভিন্ন খাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। যা আটকে গেছে নীতি পরিবর্তনের জটিলতায়।  

হরি সাহা, ইনডিপেনডেন্ট নিউজ, ঢাকা। 

দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি ও সংস্কার শর্ত নিয়ে আলোচনা চলছে। বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে বাংলাদেশের সংস্কার পরিকল্পনার মৌলিক বিষয়ে বড় ধরনের মতপার্থক্য নেই। কিছু ক্ষেত্রে...
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর