তরল জ্বালানি নির্ভর বিদ্যুৎকেন্দ্র

প্রতি ইউনিটে উৎপাদন খরচ ১২ টাকা, বিক্রি ৯ টাকার কম

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৬:৫৩ পিএম

দেশের মোট বিদ্যুতের ১২ ভাগের যোগান দেয় তরল জ্বালানি নির্ভর কেন্দ্রগুলো। কিন্তু মোট খরচের ৩০ ভাগই যায় এমন বিদ্যুতে। যা সরকারের ওপর বরাবরই ভর্তুকির চাপ বাড়াচ্ছে বলে মনে করেন জ্বালানি বিশ্লেষকেরা। তাদের মতে, সৌর বিদ্যুতের মাধ্যমে কম সময়ের মধ্যেই অতিরিক্ত খরচের কেন্দ্রগুলোর বোঝা কমানো সম্ভব।

২০২৩-২৪ অর্থবছর প্রায় ৯৬ হাজার মেগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা হয়, যার মধ্যে ফার্নেস ওয়েলভিত্তিক কেন্দ্র থেকে পাওয়া যায় ১১ হাজার ৩৫৭ মেগাওয়াট ঘণ্টা এবং ডিজেল থেকে ৪৪০ মেগাওয়াট ঘণ্টা। পিডিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঐ বছর বিদ্যুৎ উৎপাদনে জ্বালানিতে খরচ হয় ৮৫ হাজার ২২১ কোটি টাকা, যার মধ্যে ফার্নেস ওয়েল ও ডিজেলে খরচ ২৫ হাজার ৪৩৪ কোটি।

প্রতি ইউনিট বিদ্যুতের গড় উৎপাদন খরচ যখন ১২ টাকা, তখন তরল জ্বালানি নির্ভর বিদ্যুৎকেন্দ্রে গড়ে ইউনিটপ্রতি খরচ ২৬ টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, গড়ে দেড় হাজার মেগাওয়াট অতিরিক্ত খরচের বিদ্যুৎ ব্যবহার কমাতে ৩ হাজার মেগাওয়াটের সৌর প্যানেল স্থাপন করতে হবে।

জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, ‘প্রতি ইউনিট নবায়নযোগ্য বিদ্যুৎ যদি আনি, ঠিক একটা ইউনিট অব তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র কমে যায়। সো, এটার ব্যাপারে আমরা কেন বসে আছি? এখনো আমরা ৭০০ মেগাওয়াটে সারা দেশে পড়ে আছি। দুই বছর ধরে আমরা বলছি, আমাদের নবায়নযোগ্য বিদ্যুৎ বাড়ানো দরকার। কিন্তু আমরা সেই হারে বাড়াতে পারছি না। মুখে অনেক কথা শুনছি।’

গড়ে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি হয় ৯ টাকার নিচে। অন্যদিকে উৎপাদন খরচ ১২ টাকা। তাই বছরে ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি গুণতে হয় সরকারকে। জ্বালানির দাম বাড়লে বাড়ে ভর্তুকির চাপও। অন্যদিকে গবেষকরা বলছেন, প্রযুক্তির দ্রুত উন্নতি হওয়ায় কম খরচে নবায়নযোগ্য বিদ্যুৎ পাওয়া সম্ভব।

আইইইএফএ বাংলাদেশ প্রধান বিশ্লেষক শফিকুল আলম বলেন, ‘আমরা যদি ভর্তুকির চাপ কমাতে চাই, তাহলে অবশ্যই আমাদের সবচেয়ে ব্যয়বহুল পাওয়ার প্ল্যান্টগুলো ব্যবহার কমাতে হবে। একটা উপায় হচ্ছে, দিনের বেলা পিক আওয়ারে আমরা সর্বোচ্চ সোলার ব্যবহার করতে পারি কিনা। ২-৩ হাজার মেগাওয়াট যদি আমরা সোলার ব্যবহার করতে পারি পিক আওয়ারে, তাহলে আমরা এই ব্যবহার কমাতে পারব।’

দেশে এখন ব্যবহৃত বিদ্যুতের ২ শতাংশ মিলছে সৌর, বায়ু, জলশক্তির মত নবায়নযোগ্য খাত থেকে, যা ২০৩০ সাল নাগাদ ২০ শতাংশে নিতে চায় সরকার।

বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছয় মাস বা এক বছরে সমাধান সম্ভব নয়, জ্বালানি সংকট কাটাতে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ-গ্যাস ছাড়া...
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। এ ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের...
দেশে ৬০ লাখ অটোরিকশা চার্জে বছরে খরচ প্রায় ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ। মোট উৎপাদনের ৫ শতাংশই চলে যায় অবৈধ এই বাহনের পেছনে। তবে মিটার থেকে এই বিদ্যুৎ ব্যবহার হয় না, ভার চাপে সাধারণ জনগণের কাঁধে। বছরে...
মধ্যরাতে অস্বাভাবিকভাবে চাহিদা বাড়ায় বিদ্যুতের সংকট তৈরি হচ্ছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ বৃহস্পতিবার রাজধানীতে তিনি এ কথা জানান।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুরের পতাকাবাহী ক্রিমসন গ্রেস কার্গো জাহাজ থেকে পড়ে গিয়ে এক নাবিক নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু নাম শুধু শিল্পীর পরিচয় নয়, একেকটি অধ্যায়। আইয়ুব বাচ্চু তেমনই এক নাম। গিটার হাতে মঞ্চে দাঁড়িয়ে যিনি এক প্রজন্মকে শিখিয়েছেন—গান শুধু শোনার বিষয় নয়, অনুভব...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৯০৮ জনে দাঁড়িয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা। আজ রোববার ইন্ডিয়ান...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর