৪ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি

৬০ লাখ অটোরিকশার চার্জে বছরে খরচ ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১০:০৪ এএম

দেশে ৬০ লাখ অটোরিকশা চার্জে বছরে খরচ প্রায় ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ। মোট উৎপাদনের ৫ শতাংশই চলে যায় অবৈধ এই বাহনের পেছনে। তবে মিটার থেকে এই বিদ্যুৎ ব্যবহার হয় না, ভার চাপে সাধারণ জনগণের কাঁধে। বছরে সরকার রাজস্ব হারায় ৪ হাজার কোটি টাকা। অথচ গ্যারেজে রিকশা রাখা ও চার্জ দেওয়া বাবদ লেনদন হচ্ছে প্রায় ২১ হাজার কোটি টাকা।

লোডশেডিংয়ে বিপাকে পড়েননি, এ দেশে এমন মানুষ পাওয়া কঠিন। গ্যাস সংকট, কম উৎপাদনসহ নানা কারণে বিদ্যুৎবিভ্রাট হতে পারে। তবে, অটোরিকশার পেছনে বিদ্যুৎ খরচের হিসাব দেখলে, একেই লোডশেডিংয়ের বড় কারণ মনে হতে পারে।

যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, সারা দেশে ৬০ লাখ অটোরিকশা আছে। একেকটিতে থাকে ৪ থেকে ৬টি ১২ ভোল্টের ব্যাটারি। চার্জের জন্য এক ঘণ্টায় বিদ্যুৎ লাগে প্রায় ১১০০ ওয়াট। ৮ ঘণ্টা চার্জে থাকলে, খরচ হয় প্রায় ৯ ইউনিট বিদ্যুৎ। 

এই বিদ্যুতের বিল কিন্তু সরকার পায় না। কারণ, খুঁটি থেকে এভাবেই টানা হয় অবৈধ লাইন। শুধু রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলেই এমনভাবে চার্জ দেয়া হয় কয়েক হাজার রিকশা।

এক গবেষণায়, রাজধানীজুড়ে প্রায় ২০ লাখ অটোরিকশার হিসাব পেয়েছে সিপিডি। প্রতিটি একবার চার্জের জন্য গড়ে ১০০ টাকা নেয় গ্যারেজ। এতে দিনে লেনদেন দাঁড়ায় ২০ কোটি টাকায়, আর বছরের হিসাবে ৭ হাজার ২০০ কোটি।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, মন্ত্রণালয়গুলো যদি একত্রে যুক্ত হয়, পুরো কাজের পরিকল্পনা করে যদি কাজ করেন, সেখানে সুনির্দিষ্ট দায়িত্ব যদি মন্ত্রণালয়গুলোকে দিয়ে দেওয়া হয়; এটা ফলপ্রসূ হবে। 

অবৈধ লেনদেনের এই জাল, নিয়ন্ত্রণ কঠিন। তাই অটোরিকশার গ্যারেজে সরাসরি অভিযানের পরামর্শ বিশেষজ্ঞদের।

বুয়েটের অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, অবৈধ হলেও এটাও তো সত্য, তারা তো চাঁদা দিয়েই সড়কে চালাচ্ছেন। ঘাটে–ঘাটে যেখানে অর্থনীতি, সেখানে নিয়ন্ত্রণ করতে হলে অনেক কৌশলী হতে হবে। তবে নিয়ন্ত্রণটা করতে হবে। 

এক্সিম, এসআইবিএল ও ফার্স্ট সিকিউরিটির পর এবার ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বও বুঝে নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এর মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক একীভূত পাঁচটি ব্যাংকের দায় ও সম্পদ...
মধ্যরাতে অস্বাভাবিকভাবে চাহিদা বাড়ায় বিদ্যুতের সংকট তৈরি হচ্ছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ বৃহস্পতিবার রাজধানীতে তিনি এ কথা জানান।
জ্বালানি সংকটে দোকান ও শপিংমলকে সময় বেঁধে দিল সরকার। এখন থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সময়...
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, সারসহ নিত্যপণ্যের দামে সরবরাহ সংকটে বাংলাদেশের প্রবৃদ্ধি ও সামষ্টিক স্থিতিশীলতা ধরে রাখা কঠিন হতে পারে। এমন আশঙ্কা করছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ–...
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপের পরিণত হয়েছে। সেই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের...
সেই আক্ষেপ আজ পূরণ করেছেন তানজিদ হাসান তামিম। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি আদায় করেছেন ২৫ বছর বয়সী বাঁহাতি ওপেনার। যদিও সেঞ্চুরির পরেই...
তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ার মধ্যে ঘনঘন লোডশেডিংয়ে দুর্বিষহ রংপুরের জনজীবন। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বয়স্ক ও রোগীরা। ব্যাহত হচ্ছে লেখাপড়া।...
রাজধানীর আফতাবনগরে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের এম-ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউজিং...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর