নারীরা বাসায় পুরুষের চেয়ে ৪ গুণ বেশি কাজ করেন: বিআইডিএস

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:১১ পিএম

বাসা-বাড়িতে নারীরা পুরুষের চেয়ে চার গুণ বেশি কাজ করেন বলে উঠে এসেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক জরিপে। এতে বলা হয়, ১৫ থেকে ২৪ বছর বয়সী নারীদের ওপর এ ধরনের কাজের চাপ বেশি।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এক সেমিনারে এ তথ্য উঠে আসে।

এ সময় জানানো হয়, দেশের নারীরা সপ্তাহে ২০ ঘণ্টা এ ধরনের কাজ করেন। যেখানে একই বয়সী পুরুষেরা সপ্তাহে মাত্র পাঁচ ঘণ্টা কাজ করেন। নারীরা এখনও পরিবারের সদস্যদের যত্নে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন।

গবেষণায় আরও বলা হয়, গৃহস্থালি এসব কাজের চাপ নারীদের ঘরে বসে কাজ করার প্রবণতা বাড়িয়েছে। ফলে নারীর কর্মসংস্থান বৃদ্ধি হলেও তা মূলত গৃহস্থালি কর্মকাণ্ডে সীমাবদ্ধ।

গ্রামে কৃষি ও অনানুষ্ঠানিক খাতে সুযোগ থাকায় নারীর অংশগ্রহণ বাড়ছে, কিন্তু শহরে কমছে।

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
টানা তিন দফা কমার পর এবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
চালু হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর ও আশুলিয়া প্রান্তের সার্ভিস লেন। কোনো টোল ছাড়াই চলবে যানবাহন। বুধবার লেন দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পুরো প্রকল্পের...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর