জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৫ বিলিয়ন ডলার সহায়তা চাওয়া হবে: অর্থ উপদেষ্টা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামীতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৫ বিলিয়ন ডলার অর্থ সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে জলবায়ু অর্থনীতি নিয়ে সাংবাদিকদের এক কর্মশালায় এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, জলবায়ু অভিঘাত মোকাবিলায় প্রতিবছর ৩০ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। অক্টোবরে মিটিংয়ে ৫ বিলিয়ন ডলার চাওয়া হবে। সহজে অর্থ আসবে না, তাই নিজেদের সামর্থ্য নিয়ে কাজ করতে হবে। তবে সবার আগে জরুরি সচেতনতা।

দাতা সংস্থ আইএমএফের কাছ থেকে এক-দুই বিলিয়ন ডলার আনাটাও কষ্টসাধ্য বলে জানান তিনি।  

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত চিত্রের ভয়াবহতা বিশ্বে তুলে ধরতে না পারার কারণে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত হচ্ছে দেশ।

তিনি জানান, নিজ দেশ থেকে জলবায়ু বিষয়ক ভালো প্রতিবেদন না হওয়াই এর কারণ। জলবায়ু সংকটের প্রভাব বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে প্রকট।

অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫ থেকে ৮ বছর সরকারকে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে। কাঠামোগত সংস্কারের জন্য এ অর্থ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো....
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর