শেখ হাসিনার আমলের জিডিপি ও মাথাপিছু আয় নিয়ে প্রশ্ন, সঠিক তথ্য বের করার তাগিদ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জিডিপি, মাথাপিছু আয়সহ অর্থনৈতিক সূচকগুলো বাড়িয়ে দেখানো হয়। এমন মন্তব্য করা হয়েছে অন্তর্বর্তী সরকারসহ নানা মহল থেকে। অথচ এখনো বাস্তবসম্মত তথ্য-উপাত্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি। এ লক্ষ্যে স্বাধীন কমিশন গঠনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা।

আওয়ামী শাসনামলের প্রথম ১০ বছর, গড়ে জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি, আর ১৫ বছরে জিডিপি ৫ গুণ বেড়ে ৪৬০ বিলিয়ন ডলার হয় বলে দাবি করে সরকারি সংস্থা– বিবিএস। তবে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান, ক্রয়ক্ষমতা, ভোক্তাবাজারসহ বিভিন্ন বিচারে জিডিপির আকার নিয়ে সন্দেহ ছিল দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা সংস্থা ও দাতাগোষ্ঠীর। পর্যবেক্ষকেরা মনে করেন, মূল্যস্ফীতি, জনসংখ্যা, দারিদ্র্যের হার কম দেখাতেও বিবিএসে হস্তক্ষেপ করেছে বিগত সরকার।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর দায়িত্বশীল নীতিনির্ধারকরাও অতিরঞ্জিত, মিথ্যা তথ্যের বিষয়ে সমালোচনা করেন। কিন্তু গত এক বছরেও সঠিক তথ্য উদঘাটনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভুল পরিসংখ্যানের ওপর ভিত্তি করে সঠিক নীতি গ্রহণ অসম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ সভাপতি আনোয়ার-উল আলম পারভেজ বলেন, ‘বিগত সরকার এলডিসি থেকে উত্তরণে উন্নয়নকে অতিরঞ্জিত করে দেখাতে চেয়েছে। শিল্পের সক্ষমতাসহ অর্থনীতির সঠিক তথ্য তুলে আনতে বর্তমান সরকারও গুরুত্ব না দেওয়া হতাশাজনক।’ 

বিবিএসের তথ্য-উপাত্ত অভিজ্ঞ পরামর্শকের মাধ্যমে স্বাধীনভাবে যাচাই করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘চলতি অর্থবছরের বাজেটের আগেই গুরুত্বপূর্ণ সূচকের পুনর্মূল্যায়ন করা উচিত ছিল।’

 

১১২ কোটি টাকার চেক প্রত্যাখ্যানের এক মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা...
বাংলাদেশের বৈদেশিক ঋণের ঝুঁকি, ঋণ ছাড়ের ধীরগতি ও ঋণ পরিশোধের চাপ নিয়ে সরকারের সঙ্গে বৈঠক করেছে আইএমএফ। আগামী পাঁচ বছরে প্রায় ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধের প্রয়োজন হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ইকোসক অধিবেশনে টেকসই অর্থনৈতিক উত্তরণ ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন...
মূল্যায়নে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিএটি বাংলাদেশ সকল বিভাগেই শীর্ষ স্কোরপ্রাপ্তদের অন্যতম ছিল। নেতৃত্ব বিকাশ, মানবসম্পদ ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর, কর্মীদের কল্যাণ এবং কর্মী...
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেব যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাকিন হোসেন। 
ফুটবল বিশ্বকাপ ২০২৬ শেষের পথে। ৪৮ দলের এই টুর্নামেন্টে ১০৪ ম্যাচের ১০২টি ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে। বাকি কেবল ২টি ম্যাচ- ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী। ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন...
২০২৬-২৭ অর্থ বছরে ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সড়ক অবকাঠামোতে বরাদ্দ রাখা হয়েছে সবচেয়ে বেশি, এক হাজার ৩৬৬ কোটি টাকা। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ...
প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘদিন নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ১৫ জুলাই গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে বিবাহবন্ধনে...
লোডিং...

এলাকার খবর