চলতি অর্থবছরে জিডিপি ৫ শতাংশ বাড়ার আশা এডিবির

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

চলতি অর্থবছরে দেশের মোট জিডিপি ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। আজ মঙ্গলবার সংস্থার হালনাগাদ প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়। সংস্থাটি বলছে, রাজনৈতিক পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, শ্রমিক অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতি-এই চার কারণে অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে। যার প্রভাব পড়ছে সামগ্রিক প্রবৃদ্ধিতে।

গেল অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৯৭ শতাংশ। যা গত দুই দশকের সর্বনিম্ন। বিনিয়োগও এখন এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এ অবস্থায় আশার কথা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। সংস্থাটির প্রতিবেদন বলছে, চলতি বছর শেষে প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ, যা অর্থবছর শেষে ৫ শতাংশে বৃদ্ধি পাবে। 

এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে উঠে এসেছে, দেশের পোশাক রপ্তানি এখন স্থিতিশীল রয়েছে। তবুও প্রবৃদ্ধিতে ধীরগতির মূল কারণ রাজনৈতিক পট পরিবর্তন। এডিবির মতে, প্রতিযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের জন্য ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। এডিবি বলছে, কৃষি ও সেবা খাত প্রবৃদ্ধিকে এগিয়ে নেবে, তবে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক শিল্পখাতের প্রবৃদ্ধির গতি টেনে ধরবে।

এডিবি আরও বলেছে, চলতি অর্থবছরে ভোগ্যব্যয় বাড়বে। এ ছাড়া আসন্ন নির্বাচনসংক্রান্ত নানা ধরনের খরচের কারণেও ব্যয় বাড়বে। তৈরি পোশাক রপ্তানি স্থিতিশীল থাকলেও শিল্প খাতে শ্রমিক অস্থিরতা, ঘন ঘন বন্যা এবং মূল্যস্ফীতির কারণে দেশের অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে। এসবের প্রভাব পড়ছে সামগ্রিক প্রবৃদ্ধিতে।

এডিবির আশঙ্কা, দেশে মূল্যস্ফীতি চলতি অর্থবছরে ১০ শতাংশ পর্যন্ত হতে পারে। পাইকারি বাজারে কম প্রতিযোগিতা, বাজার তথ্যের অভাব, সরবরাহ সমস্যা এবং টাকার দুর্বলতাই এর কারণ বলছে সংস্থাটি।

পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এনামুল হক। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হতে যাচ্ছে।
রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমানোর আহ্বান জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া, এসএমই ও কৃষি খাতে বেশি ঋণ দিয়ে স্বল্পসুদে ব্যাংকগুলোকে আমানত সংগ্রহের পরামর্শও...
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রকল্প পাওয়া বিদেশি কোম্পানিগুলোর কার্যক্রম সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই অনুমোদিত প্রতিষ্ঠানের সুবিধায় বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি ও...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর