এনবিআর চেয়ারম্যানের আয়কর রিটার্ন ফাঁস, অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের আয়কর রিটার্ন ফাঁস করার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার রমনা থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, কারও নাম উল্লেখ না করে একটি মামলা হয়েছে। মামলার এজহারে ফেসবুক পেজের একটি লিংক দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ আয়কর বর্ষের রিটার্নের তথ্য প্রকাশ করেন। গত ২৯ সেপ্টেম্বর রিটার্নের তথ্য প্রকাশ করে বেশ কিছু অসঙ্গতিও তুলে ধরেন।

এদিকে চেয়ারম্যান আবদুর রহমান খানের রিটার্ন প্রকাশিত হলে এনবিআর কর্মকর্তাদের মধ্যে তোলপাড় তৈরি হয়। সরকারি কর্মকর্তা হিসাবে কর অঞ্চল-৪ এ ওইসব করবর্ষের আয়কর রিটার্ন জমা দেন আবদুর রহমান খান। অবশ্য যে তিন করবর্ষের আয়কর রিটার্নের তথ্য ফাঁস হয়েছে ওই সময় তিনি এনবিআর চেয়ারম্যান ছিলেন না। গত বছরের ১৫ আগষ্ট আবদুর রহমান খানকে সরকার অভ্যন্তরীণ সম্পদ বিভোগের সচিব এবং এনবিআরের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেন।

চলতি বছরের মে মাসে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব বাস্তবায়ন বিভাগ নামে দুটি বিভাগ গঠনে অধ্যাদেশ জারি করে সরকার। ওই অধ্যাদেশ বাতিল করার দাবিতে আন্দোলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তাদের দাবির প্রেক্ষিতে অধ্যাদেশে বেশ কিছু পরিবর্তনও আনা হয়। তবে অধ্যাদেশ বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলনের এক পর্যায়ে চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে। অপসারণের দাবিতে রাজস্ব ভবনে চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণাসহ, কলম বিরতি, অবস্থান ধর্মঘট, মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারিরা।

আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতিত সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ করে দেন আন্দোলনকারীরা। সরকারের কঠোর অবস্থান ও আন্দোলনকারীসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত কার্যক্রম চলমান থাকার ঘোষণার পর ২ জুন আন্দোলন প্রত্যাহার করে নেয় তারা।

আন্দোলন প্রত্যাহারের পর আন্দোলনে সম্পৃক্তদের অনেককে চাকরিচ্যুত করা হয় কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অনেককে শাস্তিমূলক বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অর্থ আত্মসাতের অভিযোগে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২১ জনের বিরুদ্ধে ১২ মামলার অনুমোদন দিয়েছে দুদক। অভিযুক্তদের মধ্যে প্রতিষ্ঠানটির সাবেক শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন ঋণগ্রহিতা...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর...
অন্তর্বর্তী সরকারের সময় দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পেট্রোবাংলা ও সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে সামিট।
চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে যাত্রা শুরু করেছে ক্রস-বর্ডার হোলসেল মার্কেটপ্লেস ও সোর্সিং প্ল্যাটফর্ম ইজিবাই ডটকম ডটবিডি (EasyBuy.com.bd)। ‘সোর্স ইজি, গ্রো ফাস্ট’ স্লোগান সামনে রেখে...
ফুটবলে ব্যক্তিগত অর্জনের সবচেয়ে বড় স্বীকৃতি কোনটা? বিশ্বকাপ না জিতেও যে ট্রফিটা একজন ফুটবলারকে রাতারাতি ইতিহাসের পাতায় তুলে দেয়, সেটা বালন দ’র। গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে ২০২৬ সালের বালন...
প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেই ডিজিটাল হাজিরা দিচ্ছেন।
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে আরো ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক টাকা উত্তোলন করেছেন। এদিন মোট উত্তোলন করা টাকার পরিমাণ ৩৮১ কোটি টাকা। 
লোডিং...

এলাকার খবর