সম্মিলিত ইসলামী ব্যাংক

তিন দিনে ২৭ হাজার গ্রাহকের ১ হাজার কোটি টাকা উত্তোলন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে আরো ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক টাকা উত্তোলন করেছেন। এদিন মোট উত্তোলন করা টাকার পরিমাণ ৩৮১ কোটি টাকা। 

ব্যাংকের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৭ হাজার ৫৬ জন গ্রাহক মোট ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন। 

এর মধ্যে ৭ সেপ্টেম্বর ৮ হাজার ১২৫ জন গ্রাহক ৩১৯ কোটি টাকা, ৮ সেপ্টেম্বর ৮ হাজার ২৩৪ জন ৩৪০ কোটি টাকা, এবং ৯ সেপ্টেম্বর ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক ৩৮১ কোটি টাকা উত্তোলন করেন।

আবেদনকারীর তুলনায় প্রতিদিন কম সংখ্যক গ্রাহক টাকা তুলছেন। একইসাথে ব্যাংকে নতুন অর্থের প্রবাহ এবং স্বাভাবিক লেনদেন অব্যাহত রয়েছে বলেও দাবি কর্তৃপক্ষের। বিষয়টিকে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা বাড়ার ইঙ্গিত হিসেবে দেখছেন কর্মকর্তারা। 

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দিন দিন টাকা উত্তোলনের পরিমান বাড়লেও তা ধারণার চেয়ে কম উত্তোলন হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সব ধরনের প্রস্তুতি মাথায় নিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেয়া শুরু...
দুই বছরে ১০টি কন্টেইনার গায়েব হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে। অথচ একটি কন্টেইনার খালাসে অন্তত ২৪টি অনুমোদন প্রয়োজন হয়। এতে বিপাকে আমদানিকারকরা। বন্দরের আন্তর্জাতিক মান নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে পণ্য...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনেও আমানতের টাকা তুলছেন গ্রাহকরা। একই সাথে অনেক গ্রাহকই নতুন করে আবেদন করেছেন টাকা উত্তোলনের জন্য। তবে প্রত্যাশার তুলনায় উত্তোলনের পরিমাণ কম বলে জানান ব্যাংক...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর...
চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে যাত্রা শুরু করেছে ক্রস-বর্ডার হোলসেল মার্কেটপ্লেস ও সোর্সিং প্ল্যাটফর্ম ইজিবাই ডটকম ডটবিডি (EasyBuy.com.bd)। ‘সোর্স ইজি, গ্রো ফাস্ট’ স্লোগান সামনে রেখে...
ফুটবলে ব্যক্তিগত অর্জনের সবচেয়ে বড় স্বীকৃতি কোনটা? বিশ্বকাপ না জিতেও যে ট্রফিটা একজন ফুটবলারকে রাতারাতি ইতিহাসের পাতায় তুলে দেয়, সেটা বালন দ’র। গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে ২০২৬ সালের বালন...
প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেই ডিজিটাল হাজিরা দিচ্ছেন।
চাঁদপুরের হাজীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে আলাউদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে...
লোডিং...

এলাকার খবর