জলবায়ুর প্রভাব মোকাবিলায় ৩৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি, প্রকল্প সফল হলে বাড়বে সহযোগিতা

এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তায় আগ্রহী এডিবি। প্রকল্পের আওতায় যেসব উন্নয়ন হয়েছে তা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি করবে। তবে টেকসই সুফল পেতে এগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ বড় চ্যালেঞ্জ।

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০১:০৬ পিএম

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মাণ ও সুপেয় পানি নিশ্চিতে অর্থ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। ইতোমধ্যে উপকূলীয় এলাকায় কাজ চলছে দুটি প্রকল্পের। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর বলছেন, বাংলাদেশে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ঋণ দেবে এডিবি। প্রকল্প সফল হলে আগামীতে বাড়বে সহযোগিতার পরিমাণও।

খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকা। উপকূলীয় অঞ্চলে পানির অভাব না থাকলেও সুপেয় খাবার পানির জন্য দুশ্চিন্তা করতে হয় এখানকার বাসিন্দাদের। রান্না কিংবা নিত্য ব্যবহারের পানির ক্ষেত্রেও একই সমস্যা থাকে সারাবছর। 

সমস্যা সমাধানে এ এলাকায় সরকার ও এডিবির সহায়তায় সংস্কার করা পুকুরগুলোতে বৃষ্টির পানি ধরে রাখা হচ্ছে। গোসল, রান্না ও অন্যান্য কাজে ব্যবহার করা হয় এ পানি। সাড়ে ৯ বর্গকিলোমিটারের চালনা পৌরসভার ৩১ হাজার বাসিন্দার জীবনযাত্রা পরিবর্তন এসেছে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে। 

একইভাবে জলাবদ্ধতা কমাতে ২৩ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৪ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। সুইচ গেট দিয়ে নদীর নোনাজল আটকানো হয়েছে। এতে এখানকার কৃষি জমিতে ভালো ফসল হচ্ছে। নতুন রাস্তা ও সেতু নির্মাণে সহজ হয়েছে দৈনন্দিন জীবন। জলবায়ুর অভিঘাতের ঝুঁকিতে থাকা পটুয়াখালী পৌরসভায় টেকসই সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে। এখানকার রাস্তা, ড্রেন সঠিকভাবে নির্মাণে বর্ষায় পানি জমে থাকে না। 

উপকূলীয় ২২টি শহরে বাস্তবায়ন হচ্ছে এডিবির কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলেন্স প্রকল্প। জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা করে স্থানীয় মানুষের জীবনমানের উন্নয়ন এ প্রকল্পের মূল উদ্দেশ্য। 

এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তায় আগ্রহী এডিবি। প্রকল্পের আওতায় যেসব উন্নয়ন হয়েছে তা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি করবে। তবে টেকসই সুফল পেতে এগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ বড় চ্যালেঞ্জ।

প্রকল্পটিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে এডিবি। বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। 

জলবায়ু ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান। প্রতিবছর জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতির মুখে পড়ছে বরিশাল, খুলনার মানুষ ও প্রকৃতি। সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি দরকার উন্নয়ন সংস্থার আন্তরিকতা, অভিমত বিশেষজ্ঞদের।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর