ফের ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের প্রবাহকে গতিশীল করতে আরও ১১ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাজার থেকে এই পরিমাণ ডলার সংগ্রহ করা হয়। এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল সর্বোচ্চ ১২২ টাকা ৩০ পয়সা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ‘মাল্টিপল প্রাইস’ নিলাম পদ্ধতির মাধ্যমে ৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে এসব ডলার কেনা হয়েছে। এ নিয়ে চলতি ডিসেম্বর মাসেই বাজার থেকে মোট ৯২ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩ দশমিক ৫ বিলিয়ন (৩৫০ কোটি) ডলার কেনা হয়েছে। 

গত ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। মূলত মুদ্রাবাজারে ডলারের বাড়তি সরবরাহ নিয়ন্ত্রণ এবং টাকার মান স্থিতিশীল রাখতেই এই দীর্ঘমেয়াদি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের ফলে রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরা ডলারের ভালো দাম পাচ্ছেন, যা বৈদেশিক মুদ্রা আয়ে উৎসাহ জোগাচ্ছে। অন্যদিকে, নিয়মিত ডলার কেনার ফলে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। 

ঋণখেলাপিদের একের পর এক সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। জুন প্রান্তিকে আবারও বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রকল্প পাওয়া বিদেশি কোম্পানিগুলোর কার্যক্রম সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই অনুমোদিত প্রতিষ্ঠানের সুবিধায় বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি ও...
খেলাপি ঋণ আদায়ে প্রায় ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর