ছয় মাস ধরে ৭ শতাংশের নিচে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি  

বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছয় মাস ধরে ৭ শতাংশের নিচে। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যমাত্রার তুলনায় কম প্রবৃদ্ধি বিনিয়োগ ও অর্থনৈতিক গতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি টানা ছয় মাস ধরে ৭ শতাংশের নিচেই আটকে রয়েছে। ২০২৫ সালের নভেম্বরের শেষে এ প্রবৃদ্ধি নেমে আসে ৬ দশমিক ৫৮ শতাংশে। যা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও কম।

সবশেষ ঋণের প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে পৌঁছেছিল ২০২৪ সালের জুলাইয়ে– ১০ দশমিক ১৩ শতাংশ। এরপর ওই বছরের আগস্ট থেকেই প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমতে থাকে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে মূলধনী যন্ত্রপাতির আমদানি নিষ্পত্তি ১৬ শতাংশের বেশি কমেছে। এতে দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ সুদের হার, জ্বালানি সংকটের কারণে মূলত কমেছে বিনিয়োগ। 

অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির এই ধীরগতি দেশের নতুন বিনিয়োগ কমে যাওয়ারই প্রতিফলন। যা মূলধন গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। যা শেষ পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর