দেশের বিদ্যুৎ উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে রামপাল

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

বাংলাদেশের বিদ্যুৎ খাতে দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) পরিচালিত এ বিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সালের ডিসেম্বর মাসে ৬৪০ মিলিয়ন ইউনিট (এমইউ) বিদ্যুৎ উৎপাদন করেছে।

এর আগে, ২০২৫ সালের নভেম্বর মাসে কেন্দ্রটি ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে, যা দেশের যেকোনো বিদ্যুৎকেন্দ্রের সর্বোচ্চ মাসিক উৎপাদনের রেকর্ড। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দেশে বিদ্যমান সব বিদ্যুৎকেন্দ্রের মধ্যে মাসিক ভিত্তিতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের কৃতিত্ব অর্জন করেছে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এ হিসেবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কেন্দ্রটি।

জানা গেছে, ডিসেম্বর মাসে উৎপাদিত ৬৪০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে, যা স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর (আইপিপি) মধ্যেও সর্বোচ্চ। একই সময়ে দেশের মোট ৫ হাজার ৫৩১ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মধ্যে এই কেন্দ্রটি একাই ১১ দশমিক ৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করেছে, যা টানা দ্বিতীয় মাসের মতো একটি রেকর্ড সাফল্য।

বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের মহাব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম জানান, জ্বালানি নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। গত দুই মাসে প্রায় ৮ লাখ টন কয়লা খালাস করা হয়েছে এবং বর্তমানে বিদ্যুৎকেন্দ্রে প্রায় ২ লাখ টন কয়লার মজুত রয়েছে। এই মজুত আসন্ন পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সহযোগিতার আওতায় নির্মিত মৈত্রী প্রকল্পটি আমদানি করা কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে। এতে দক্ষতা বৃদ্ধি ও নির্গমন কমানোর লক্ষ্যে আধুনিক অতি-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় বিদ্যুৎকেন্দ্রটিতে রয়েছে ফ্লু-গ্যাস ডিসালফারাইজেশন (এফজিডি) ইউনিট, ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর (ইএসপি), ২৭৫ মিটার উচ্চতার চিমনি, ক্লোজড-সাইকেল কুলিং সিস্টেম এবং শূন্য-তরল-নিষ্কাশন ব্যবস্থা।

আমদানি করা জ্বালানির ওপর নির্ভরশীল হলেও কেন্দ্রটির বৃহৎ সক্ষমতা, ধারাবাহিক কর্মদক্ষতা এবং শক্তিশালী জ্বালানি সরবরাহ ব্যবস্থার কারণে জাতীয় গ্রিডে কম খরচে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হচ্ছে। এতে শিল্প খাতের কর্মকাণ্ড সচল থাকছে এবং দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে বিদ্যুৎ উৎপাদন কিছুটা কম হলেও সারা দেশের অন্যান্য বিদ্যুৎকেন্দ্রের তুলনায় বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টই সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ করেছে।

এ বিষয়ে প্রকল্প পরিচালক রামানাথ পুজারী বলেন, ‘শীত মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলকভাবে কম থাকে। সে কারণে উৎপাদন কিছুটা কম হলেও জাতীয় গ্রিডে সর্বাধিক বিদ্যুৎ সরবরাহ করেছে আমাদের কেন্দ্রটি।’

নওগাঁর সাপাহারে আমের গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্রে চলছে কাঁচা-পাকা আম শুকানোর কাজ। প্রক্রিয়াজাত আম ব্যবহৃত হয় দেশের জুস, বেকারি, আইসক্রিম, দই ও ফুড প্রসেসিং শিল্পে। তবে দেশে আম প্রক্রিয়াজাত করার...
সাভার চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৬৫ হাজার পিচ কাঁচা চামড়া সংগ্রহ করেছে বিভিন্ন ট্যানারি কারখানা। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৪ লাখ ৪৮ হাজারের মতো এবং ছাগল ও ভেড়ার...
ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, সারা দেশে ততই জমে উঠছে কোরবানির পশুর হাট। এবার হাটগুলোতে ভারতীয় গরুর দাপট নেই বললেই চলে, বেশিরভাগ পশুই দেশি। গো-খাদ্যের দাম বাড়ায় বিক্রেতারা দাম কিছুটা বেশি চাইলেও,...
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ছয় মাস বিশ‌ দিন‌ পর চালু হলো বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট। আজ বুধবার বিকেল ৫টা ৪৬ মিনিটে তৃতীয় ইউনিটের উৎপাদন চালু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন...
দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর