সরকারি অর্থব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো সবচেয়ে বড় অগ্রাধিকার: সিপিডি

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিময় হারের পতন ঠেকানো গেলেও রাজস্ব ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মত চ্যালেঞ্জ রয়ে গেছে। তাই আগামীর সরকারকে নীতির ধারাবাহিকতা ও সাহসী সংস্কারে গুরুত্ব দিতে হবে। শনিবার রাজধানী সিপিডি কার্যালয়ে ব্রিফিংয়ে গবেষকরা এসব কথা বলেন। তাদের মতে, ব্যাংকিং খাত সংস্কার ছাড়া টেকসই অর্থনীতি সম্ভব নয়। 

সচরাচর বাজেটের লক্ষ্যমাত্রাই পূরণ করতে পারেনা এনবিআর। এর মধ্যেই নির্বাচনী বছরে মন্থর অর্থনীতিতে ৫৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য বাড়ানো হয়েছে। বিষয়টি বাস্তবসম্মত কিনা সে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, রাজস্ব ব্যয়ের চাপেই এমন পথে এনবিআর। এদিকে, অর্থবছরের প্রথম ৫ মাসে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হার ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এমন অবস্থায় বিদেশি অর্থায়নের প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ সিপিডির।

শনিবার 'বাংলাদেশ অর্থনীতি ২০২৫-২৬ নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি' শীর্ষক আলোচনায় গবেষকরা বলেন, সামনের সরকারকে সুশাসন নিশ্চিতে ও দুর্নীতি দমনে জোরাল পদক্ষেপ নিতে হবে ।   

সিপিডি'র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, 'সরকারি অর্থব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। রাজস্ব আদায় বাড়ানো, উন্নয়ন ব্যয়ের বাস্তবায়ন জোরদার করা এবং ঘাটতি অর্থায়নে সংযত নীতি অনুসরণ করা হবে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার একটি ভিত্তি। নির্বাচনপরবর্তী সময়ে নীতি ধারাবাহিকতা এবং সুশাসন নিশ্চিত করাই বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর প্রধান শর্ত হবে।'

বাজেটে ঋণ নির্ভরতা কমাতে ও রাজস্ব খাতের সক্ষমতা বাড়াতে প্রযুক্তিতে বিনিয়োগের তাগিদ দেন অর্থনীতিবিদরা। তাদের মতে, সুদ-আসল পরিশোধের চাপ ঝুঁকিতে ফেলছে অর্থনীতিকে।   

সিপিডি'র সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, 'স্বাধীনতা-পরবর্তীতে যে বাজেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবসময়ই সরকারি কর্মচারীদের বেতনভাতা-পেনশন ছিল নাম্বার ওয়ান এবং শিক্ষা ছিল নাম্বার টু। এখন কিন্তু শিক্ষা চলে গেছে নাম্বার থ্রি'তে। দেশি এবং বিদেশি ঋণের সুদের পরিষেবা চলে এসেছে নাম্বার টু'তে। তো এটা থেকেও বোঝা যায় যে, একটা ঋণ ফাঁদে আমরা পড়ে যেতে পারি।'

বক্তারা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেবল সুদহার বৃদ্ধিই যথেষ্ট নয়। তাদের মতে, সঠিক তথ্যের ভিত্তিতে চাহিদা অনুযায়ী উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা জোরদার করতে হবে। মজুদদারি রুখে দিয়ে পরিবহণ ও সংরক্ষণে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ তাদের।

বিশ্বজুড়ে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৫ ট্রিলিয়ন ডলারে। একইসঙ্গে বাড়ছে সুদের বোঝা। শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তলিকায় বাংলাদেশের অবস্থান ৪৫তম। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের এক...
পূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটির কারণে রাজধানীর কাঁচাবাজারে সকাল থেকেই ক্রেতা কম। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। এছাড়া ডিম ও ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে। তবে ঝাঁজ বেড়েছে মসলার...
ধারাবাহিকভাবে কমতে থাকা দেশীয় গ্যাসের সরবরাহ বাড়াতে দেড়শ কূপ খনন কর্মসূচি অব্যাহত রেখেছে সরকার। পেট্রোবাংলা বলছে, এই কর্মসূচিতে ২০৩১ সাল নাগাদ আরও দেড়শ কোটি ঘনফুট গ্যাস মিলতে পারে। জ্বালানি...
টানা পাঁচ দিনের পূজার ছুটিতে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কম। যদিও, বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা-রসুনসহ বিভিন্ন ধরনের মসলা। বিক্রেতারা বলছেন, পরিবহন ব্যয় ও সিন্ডিকেটের প্রভাবে...
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় হোটেলটির পার্কিং এলাকা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি জাতীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগিতার...
বিশ্ববাজারে আজও বেড়েছে জ্বালানি তেলের দাম। অয়েল প্রাইজ ডট কমের সবশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৭০ সেন্ট ছাড়িয়েছে।
নাহিদ আহ্বায়ক, আখতার সদস্য সচিব
নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব পদে বহাল রেখে ১৯৫ সদস্যের কমিটি পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরউদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ...
লোডিং...

এলাকার খবর