ভারত থেকে মোংলায় এল সিদ্ধ চাল, রাতে খালাস 

ভারত থেকে সিদ্ধ চাল নিয়ে ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। ল্যাব পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় আজ বৃহস্পতিবার রাতের পালা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহণ কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহা. আব্দুল সোবহান সরদার।

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

ভারত থেকে সিদ্ধ চাল নিয়ে ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। ল্যাব পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় আজ বৃহস্পতিবার রাতের পালা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহণ কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহা. আব্দুল সোবহান সরদার।

এই কর্মকর্তা জানান, ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজে করে ভারত থেকে সরকার টু সরকার চুক্তির আওতায় আমদানিকৃত ৫ হাজার মেট্রিক টন চাল আনা হয়েছে। এরপরেই বুধবার বিকেলে জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক খুলনার এসকে মশিয়ার রহমান।

আব্দুল সোবহান সরদার বলেন, ল্যাব পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় বৃহস্পতিবার রাতের পালা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহণ কার্যক্রম শুরু হবে। খালাসকৃত চাল নৌযানে করে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন খাদ্য গুদামে সংরক্ষণের জন্য পাঠানো হবে। চাল খালাসে চার থেকে পাঁচ দিন সময় লাগবে। এরপর জাহাজটি বন্দর ত্যাগ করবে।

সহকারী খাদ্য নিয়ন্ত্রক আরও বলেন, সরকারি চুক্তির আওতায় ভারত, পাকিস্তান ও মায়ানমার থেকে মোট ৮ লাখ টন চাল আমদানি করা হবে।

বাংলাদেশে সরকারি খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে। বোরো সংগ্রহ অভিযান ও খাদ্যশস্য আমদানি অব্যাহত থাকায় খাদ্য নিরাপত্তা ও বাজারে চাল-গমের সরবরাহ স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে সরকার।
অর্থনৈতিক মন্দার কারণে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় প্রায় ২০ শতাংশ কমেছে। ২০২৬ সালের প্রথম তিন মাসে আয় নেমে এসেছে ৪ হাজার ৫৯১ মিলিয়ন ইউরোতে বলে জানিয়েছে ইউরোস্ট্যাট।
তিন দশক পেরিয়েও বাগেরহাটের রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের কাজ শেষ হয়নি। দুই দফায় বিপুল জমি অধিগ্রহণ করা হলেও প্রকল্প এলাকা এখন বিরাণভূমিতে পরিণত হয়েছে। স্থানীয় প্রভাবশালীরা সেখানে ধান ও...
হাওরে অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে চালের ক্ষতি ১ হাজার ১২৮ কোটি টাকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকের সহয়তায় ঈদের পর থেকে বিশেষ আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হবে।
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর