পোশাক রপ্তানিতে অর্থনৈতিক মন্দার প্রভাব, ইইউতে আয় কমেছে ২০ শতাংশ

অর্থনৈতিক মন্দার কারণে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় প্রায় ২০ শতাংশ কমেছে। ২০২৬ সালের প্রথম তিন মাসে আয় নেমে এসেছে ৪ হাজার ৫৯১ মিলিয়ন ইউরোতে বলে জানিয়েছে ইউরোস্ট্যাট।

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম

ইউরোপীয় ইউনিয়নের বাজার থেকে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় আশঙ্কাজনকভাবে কমেছে। গত বছরের একই সময়ের চেয়ে চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসে আয় প্রায় ২০ শতাংশ কমেছে।

ইইউ-এর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন মাসে ইউরোপে ৫ হাজার ৬৮৭ মিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি হয়। চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯১ মিলিয়ন ইউরোতে। 

ইউরোস্ট্যাট জানায়, অর্থনৈতিক মন্দায় চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্ববাজার থেকে ইউরোপের সার্বিক পোশাক আমদানিই ১১ দশমিক ছয় দুই শতাংশ কমেছে। তবে প্রতিযোগী দেশগুলোর চেয়ে বাংলাদেশের রপ্তানি কমেছে সবচেয়ে বেশি। 

এ সময় চীনের রপ্তানি ৮ শতাংশ, ভারতের ১০ শতাংশ এবং পাকিস্তানের ১৭ শতাংশ কমছে। তবে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের কমেছে মাত্র ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০২৫ অনুযায়ী, গত বছর ব্যাংক খাতে নিট লোকসান হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৬৬ কোটি টাকা। খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় দেশের ব্যাংকিং খাত গভীর সংকটে পড়েছে।
এক সপ্তাহের বেশী সময় ধরে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ ও নতুন পরিচালনা পর্ষদসহ সাত দফা দাবিতে আন্দোলন করার ফলে, ব্যাংকটিতে গ্রাহকদের টাকা তোলার প্রবণতা বাড়ে। ব্যাংকটির চলমান...
প্রতি বছরই উন্নয়ন প্রকল্পের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো হয়। তবে, প্রকল্প পরিকল্পনার দুর্বলতা, প্রশাসনিক জটিলতা, টেন্ডার ও ক্রয়প্রক্রিয়ায় দেরি, দক্ষ জনবলের অভাব এবং দুর্নীতি ও অনিয়মের কারণেপুরো...
সরকারের জ্বালানি নীতি এখনও বৈষম্যমূলক। নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বৈষম্য দূর করতে বাজেটে সবুজ জ্বালানি নীতি নেওয়ার তাগিদ সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডির।...
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে ট্রেনের সাথে মোটসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত মোটরসাইকেল আরোহীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে| 
পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় ইউক্রেনীয় ড্রোন হামলায় মস্কোতে প্রায় ২০০টি ড্রোন আঘাত হানে। এতে ১৭ জন আহত হন এবং রাশিয়া দেশজুড়ে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে।
তিন মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর শান্তি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক প্রভাব কমানোর...
লোডিং...

এলাকার খবর