লাইটারেজ জাহাজ সংকট পণ্য খালাস বন্ধ, বাজারে সংকটের শঙ্কা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে লাইটারেজ জাহাজের তীব্র সংকটের কারণে ১৩৪টি জাহাজ পণ্য খালাসে আটকা। রমজানের আগে চিনি, ডাল, গম ও ভোজ্যপণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা।

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

লাইটারেজ জাহাজের তীব্র সংকটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাস করা যাচ্ছে না। এতে বন্দরে তৈরি হয়েছে ভয়াবহ জট। ফলে রোজার মাসে দেশে নিত্য ও ভোগ্য পণ্যের সংকট দেখা দিতে পারে। অভিযোগ উঠেছে, অনেক আমদানিকারক পণ্য খালাস না করে জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরির শঙ্কা দেখা দিচ্ছে।

রোজার মাসের আগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে তৈরি হয়েছে পণ্যবাহী বড় জাহাজের জট। চিনি, ডাল, গমসহ বিভিন্ন ভোজ্যতেল ও শিল্প কাঁচামাল নিয়ে অপেক্ষায় আছে ১৩৪টি জাহাজ। এসব জাহাজ থেকে পণ্য খালাসে মিলছে না পর্যাপ্ত লাইটারেজ।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল আলম সুজন বলছেন, একটি জাহাজ থেকে পণ্য খালাসে সাত থেকে ১০ দিন সময় লাগে। কিন্তু লাইটারেজ সংকটে এখন সময় লাগছে ২০ থেকে ৩০ দিন। ফলে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ গুনতে হচ্ছে।

অভিযোগ উঠেছে, অনেক আমদানিকারক পণ্য খালাস না করে জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরির শঙ্কা থাকছে।

লাইটারেজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডব্লিউটিসিসি বলছে, দেশের ৪১টি ঘাটে ৬৩১টি লাইটার জাহাজ পণ্য নিয়ে আটকা পড়ে আছে।

ইনল্যান্ড ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগংয়ের মুখপাত্র পারভেজ আহমেদ বলেন, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পণ্যবোঝাই জাহাজগুলো সময়মতো আনলোড করা হচ্ছে না। এতে করে রোজায় বাজারে খাদ্য পণ্য সংকটের শঙ্কা দেখা দিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে সব পক্ষকে নিয়ে বৈঠক করেছে নৌ পরিবহন বিভাগ। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর নজরদারি শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব মো. ওমর ফারুক বলেন, ‘মাদার ভেসেলগুলো থেকে পণ্য ছাড়ার পর সর্বোচ্চ তিনদিনের মধ্যে নিজস্ব গন্তব্যে যাওয়ার কথা। ব্যবসায়িক কোনো ফায়দার জন্য কোনো মহল এ কাজটি করতে পারে। তবে এ বিষয়টি আমরা সর্বোচ্চ মনিটরিংয়ে রেখেছি।’

অর্থ আত্মসাতের অভিযোগে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২১ জনের বিরুদ্ধে ১২ মামলার অনুমোদন দিয়েছে দুদক। অভিযুক্তদের মধ্যে প্রতিষ্ঠানটির সাবেক শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন ঋণগ্রহিতা...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
দেশের সব খাতেই অনিয়ম-দুর্নীতির পাহাড় নির্মূলে নিরলস চেষ্টা করছে সরকার। বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পতিত সরকারের লুটপাটের...
জর্ডানে একটি মার্কিনঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে যাত্রা শুরু করেছে ক্রস-বর্ডার হোলসেল মার্কেটপ্লেস ও সোর্সিং প্ল্যাটফর্ম ইজিবাই ডটকম ডটবিডি (EasyBuy.com.bd)। ‘সোর্স ইজি, গ্রো ফাস্ট’ স্লোগান সামনে রেখে...
লোডিং...

এলাকার খবর