এলপিজি খাতে সিন্ডিকেট নির্মূলে নিজস্ব অবকাঠামো তৈরি করতে চায় সরকার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম

এলপিজির বাজার পুরোপুরি বেসরকারি খাতনির্ভর রাখতে চায়না সরকার। আপাতত বাল্ক আকারে বোতলজাত প্রতিষ্ঠানকে গ্যাস সরবরাহ করবে বাংলাদেশ প্রেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। তবে অদূর ভবিষ্যতে নিজস্ব টার্মিনাল ও স্টোরেজ অবকাঠামো তৈরির পর সরাসরি বাজারে বিক্রির পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির। 

বাজার সিন্ডিকেট মোকাবেলায় উদ্যোগটিকে ইতিবাচক বলছে ভোক্তা অধিকার সংগঠন—কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। 

দেশে ৯৯ শতাংশ এলপিজি-ই বেসরকারিভাবে আমদানি ও বাজারজাত হয়ে থাকে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কিছু জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় দেশে তরল গ্যাসের আমদানি কমে যায়। এ সুযোগে বাজার সিন্ডিকেটে দাম দ্বিগুণ হয়। 

এমন অবস্থায় ৩ শর্তে বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দিয়েছে জ্বালানি বিভাগ। শর্তে রয়েছে, আলোচনার ভিত্তিতে আগ্রহী এলপিজি অপারেটরদের তালিকা প্রস্তুত ও আমদানির পরিমাণ নির্ধারণ করতে হবে। আমদানি করা বাল্ক এলপিজি কেবল অনুমোদিত অপারেটরদের কাছেই সরবরাহ করা যাবে। এ ক্ষেত্রে বিপিসি বোতলজাতকরণে যুক্ত হবে না। এ ছাড়া বিপিসিকে জিটুজি (সরকার থেকে সরকার) এবং বিশ্ব বাজারের অন্যান্য উৎস থেকে ক্রয়ের ক্ষেত্রে প্রচলিত ক্রয়বিধি মেনে অনুমোদন নিতে হবে। 

বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, 'আমাদের অনেক এলপিজি অপারেটর আছে, যাদের হয়তো টার্মিনাল আছে বা স্টোরেজ আছে- তাঁরা ওইভাবে আনতে পারছে না, বা স্টোরেজটা ব্যবহার করতে পারছে না। আমরা চেষ্টা করছি যে, ওই টার্মিনাল বা স্টোরেজ ব্যবহার করে সীমিত পরিসরে আনা যায় কি-না প্রাথমিকভাবে।' 

বর্তমানে ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি তেলের উপজাত থেকে পাওয়া কাঁচামাল দিয়ে তৈরি এলপি গ্যাস বাজারজাত করে থাকে বিপিসি। তবে ১৭ লাখ টন বার্ষিক চাহিদার তুলনায় বাজারে তাদের অবদান মাত্র ১৯ হাজার টন। 

বিপিসি জানায়, চট্টগ্রামের কাট্টলি এলাকায় ৩০ হাজার টন মজুদ সক্ষমতার এলপিজি প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যৌথভাবে কাজ করবে বিপিসি ও মালয়েশিয়ার পেট্রোনাস কোম্পানি।

বিপিসি চেয়ারম্যান বলেন, 'চট্টগ্রামের দক্ষিণ কাট্টলিতে আমরা পানি উন্নয়ন বোর্ডের অব্যবহৃত ৪০ একর জায়গা অধিগ্রহণের একটি প্রক্রিয়ায় আছি এবং এটা থেকে প্রায় দেড় কিলোমিটারের মধ্যে বে-টার্মিনালের দক্ষিণ অংশে সেখানেও আমরা এরকম একটা জায়গা বে-টার্মিনালের কাছে নেওয়ার জন্য আমরা আবেদন করেছি। এটা পেয়ে গেলে খুব দ্রুত এই কনস্ট্রাকশন কাজটা শুরু করা যাবে।' 

এ প্রসঙ্গে ভোক্তা অধিকার সংগঠন—ক্যাব এর সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান মনে করেন, বিজনেসম্যানরা যদি সিন্ডিকেট করে দাম বাড়ায় সেক্ষেত্রে সরকারের হস্তক্ষেপে সামান্তরাল একটি সরবরাহ ব্যবস্থা থাকতে পারে। তবে ব্যবসা ব্যবসায়ীদের-ই করতে হবে বলে জানান তিনি।

কয়েক বছরের মধ্যেই দেশের এলপিজি বাজারে ১৫ থেকে ২০ শতাংশ শেয়ার দখলে নিতে চায় বিপিসি। 

শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
বন্যায় ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সাড়ে ৬২ হাজার হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে সবজির খেতও।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর